

ধ্রুব প্রশ্ন ছুঁড়লো, "তুমি এখানে কেন?" প্রিয় কথা বাড়াতে চাইলো না, "আমি এখানে টিউশন পড়াই।" নাহ্! কথাটা বিশ্বাস করা যাচ্ছে না। কপালটা আরেকটু কুঁচকে বিল্ডিংয়ের দিকে তাকালো ধ্রুব। একদম নিচতলা থেকে ছাদের রেলিং পর্যন্ত। এরপর আবারও প্রিয়র দিকে দৃষ্টি ফিরিয়ে কেমন বিদ্রুপ নিয়ে বললো, "তোমার মতো মেয়েকে দিয়ে আবার কে পড়ায়?" প্রিয়র চোখজুড়ে ক্রোধের দাবানল, ---"আমার মতো মেয়ে, মানে?" ধ্রুব এক কদম আগালো। প্রিয়র দিকে একটু ঝুঁকলো। চোখে আর ঠোঁটে তখনো ফাজিলদের মতো হাসি। প্রিয়র মুখটা আবারও পরখ করে ঠাট্টার সুরে বললো, "তোমার মতো ন-ম্র, ভ-দ্র, ল-জ্জা-ব-তী মেয়েকে দিয়ে কে পড়ায়, তা-ই জানতে চাইলাম।" ---"আপনি বেয়াদব! চূড়ান্ত রকমের বেয়াদব!" রাগে, ক্ষোভে প্রিয় চোখমুখ কুঁচকে ফেলেছে। বয়সে বড় না হলে সে নিশ্চিৎ শক্ত হাতের চড় লাগিয়ে দিত। প্রিয় চলে যেতে নিলো। কিন্তু ধ্রুব দিলো না। হেসে বললো, "আমি শুধু চূড়ান্ত রকমের বেয়াদবই নই, অভদ্র, অনম্র, লজ্জাহীন মানুষ। ডেমো দেখবে?" প্রিয়র কি হলো কে জানে! রাগে অগ্নিগিরির মতো ফুঁসে উঠে এক নিমিষে ব্যাগ থেকে পানির বোতল নিয়ে সম্পূর্ণ পানি ছুঁড়ে মারলো ধ্রুবর মুখে। সেখান থেকে যেতে যেতে ভাবলো, ধ্রুব বোধহয় খুব রেগে যাবে। রেগে যাওয়াটাই স্বাভাবিক। সে তো সেটাই চায়। কিন্তু তাকে অবাক করে দিয়ে ধ্রুব রাগলো না। পেছন থেকে হাসির আওয়াজ কানে স্পষ্ট ভাবে এলো। ধ্রুব আগের মতোই হেসে বলছে, "ধন্যবাদ, প্রিয়। আজকে গোসল করতে একদমই ইচ্ছে করছিল না। তুমি কাজটা সহজ করে দিলে। কিন্তু এখনো যে শরীর পুরোপুরি ভিঁজেনি? একটু ওদিকে আসবে? ওখানটায় পানির পাইপ আছে। ভালোভাবে ভিঁজিয়ে দিয়ে যাও।"

আমি তাহলে পড়তে পারলাম যদিও পড়তে খুব দেরি হয়ে গেছে তবুও শেষ করেছি। তোমার লিখনি পড়তে গেলে আমি তোমার গল্পের মধ্যে ডুবে যাই।। ঠিক এখন এর মতো গল্পটা বেশ মনযোগ সহকারে পড়ছিলাম কখন যে শেষ হয়ে গেলো বুঝতে পারি নি।। তুমি এতটা সুন্দর কিভাবে লিখো প্রিয়।। তোমার জন্য অবিরাম বিশাল ভালবাসা।।।প্রিয় আপুউউউ❣️❤️
Read all reviews on the Boitoi app
কি দারুন কি দারুন🥹🥹 সেই সুন্দু👌👌👌 হুট করে আজ ফেসবুকে তোমার পোস্ট দেখলাম ই বুকের।তারপর বইটি এ এসে দুটো বই দেখে মনে মনে ভাবলাম তোমার দু দুটো ই-বুক আছে তা আজ এত দেরিতে জানলাম কেন বাপু! কি মিসটাই না করলাম😒 যাজ্ঞে একটা ডান। অপরটাও খুব শীঘ্রই পড়ে ফেলব মনে হচ্ছে 😁 ফেসবুকে এখন আর আগের মতন তো না ই বলতে গেলে গল্পই প্পড়া হয় না তোমাদের মত পাব্লিক তা লিখালিখির জগতে অমন অনিয়মিত হয়ে গেলে বলে।শীঘ্রই রেগুলার হও তো মীরা আর আমাদের এমন আদুরে আদুরে গল্প উপহার দাও🌼
মীরা! মীরার লিখা সবগুলো গল্পই আমার অত্যধিক পছন্দের,, সাবলীল, ঝরঝরে লিখা। এই পিচ্চি মেয়ে টা এতো সুন্দর করে কীভাবে লিখে আমি ভেবে পাই না। দোয়া করি লিখালিখির এই ধারা অব্যাহত থাকুক। আরও সুন্দর সুন্দর গল্প লিখুক। ঠিক এমনইভাবে আমাদের মন স্পর্শ করুক। ধারা, ধ্রুব, প্রিয় মন ছুঁয়ে গেছে প্রতিটা চরিত্র। ধ্রুবর এই টুকটাক অথচ গভীর প্রেম বুকে সুখ সুখ ব্যাথা দেয়! আমার হার্টের দায় তুমায় নিতে হবে মীরা!! এতো বেশি ডুবে যাই তুমার লেখনীতে.... পাঠকের হৃদয় স্পর্শ করতে পারছো তুমি এবং সেটা খুব ভালো ভাবেই। তুমার লিখা প্রতিটা গল্প স্বার্থক.... আসছিলনা " এক চঞ্চলা ঢেউয়ে" ই-বুক টা কিনতে,, কিন্তু ফেবুতে ডেমু দেখে " পথটুকু এলোমেলো " টা-ই কিনে ফেলছি। এটা বইটইয়ে আমার ফার্স্ট ই-বুক কেনা,, ফার্স্ট রিভিউ। ক'জন পছন্দের লেখিকা আছেন যাদের লিখা পরে নিজেকে সামলাতে পারি না,,, ছুটে আসি রিভিউ দিতে। ইনশাআল্লাহ মীরার বাকি ই-বুক গুলো ও কিনে ফেলবো খুব তাড়াতাড়ি। 🫤🤍
আমি বরাবরই মীরা আপুর ফ্যান। কি অসাধারণ লেখনী ইশশ।যতোবারই পড়ি ঠিক ততোবারই আমি মুগ্ধ হই সাথে আশ্চর্য হই এতো সুন্দর করে কিভাবে লিখে!❤️ ধ্রুব আর প্রিয়র ঝগড়াগুলো ভীষণ উপভোগ করেছি।শেষে মূহুর্তেও দুষ্টুমিষ্টি ঝগড়া হাহাহা। আরো বড় হলো না কেনো পড়ে তো আফসোস লাগছে এখন।😒😍
মীরা আপু?? তোমাকে একটা কথা বলতে চাই,তোমার লেখা পড়ার পর আমার আক্ষেপ থেকে যায়।তোমার সব লেখা পড়ছি আমি,কিন্তু কোনটাতেই আক্ষেপ মিটেনি।তেমনই ভাবে এই ধ্রুব আর প্রিয়া'কে পড়েও আমার আক্ষেপ মিটেনি।কি হইতো আপু আরেকটু লিখলে?? কি হইতো বলো তুমি?? তোমার এই দক্ষ লেখনশৈলী দিয়ে আরেকটু লিখা যেতো না আপু! ধ্রুব আর প্রিয়া কে আরও পড়ার যে আক্ষেপ রয়ে গেলো আপু! ইশ!কি চমৎকার কাহিনী। মাশাল্লাহ তোমার লেখনী। তোমার লেখার আমি অনেক বড় ফ্যান।আল্লাহ তায়ালা তোমার লেখার হাত অনেক বড় করুক।জীবনে অনেক বড় হও আপু দোয়া করি। অনেক চমৎকার, ইউনিক একটা প্রেমের গল্প।এমন করেও ভালোবাসা হয়! ইশ! কি সুন্দর।তোমার লেখার মাধ্যমে কত সুন্দর করে এদের ভালোবাসা,পারিপার্শ্বিক অবস্থা সবকিছুই দারুণ ভাবে ফুঁটায়া তুলছো আপু।অসাধারণ হইছে আপু,জাস্ট অসাধারন। নেক্সট টাইম যেই গল্পই লিখবা বড় কইরা লিখবা,যাতে আমার আক্ষেও না থাকে।নইলে তোমার খবর আছে🔪🔪
ইশশ.. পরিনতি টা দেখতে পারলে ভালো লাগতো 🥰। সুন্দর লেখনী ❤️
অনেক ভালো লেগেছে পড়ে।ধ্রুব আর প্রিয় চরিত্র দুটো অনেক সুন্দর ছিল।আর তাদের মিষ্টি ঝগড়া গুলো ও অনেক ভালো ছিল
অসাধারণ ছিল
অসাধারণ 💝💝💝💝💝💝💝💝
আপুর লিখাতে একটা মাধুর্য আছে। হৈমন্তিকা কিংবা প্রিয় বেলা সেগুলোর স্বাক্ষর বহন করে।এটাও দারুন ছিল।কিন্তু কোথাও যেনো ইকটু কেমন কমতি লেগেছে।ওদের প্রিয় আর ধ্রুব , দুজনের বন্ডিং টা আরেকটু সুন্দর হতে পারত বলে আমার মনে হয়। তবে উপভোগ করেছি।