

আমাদের জীবনে অনেকেই আসে, বিভিন্ন ভাবে তারা আমাদের জীবনটা সুখময় করে তোলে। কিন্তু সময়ের পরিক্রমায় তারা সবাই এক সময় হারিয়ে যায়। আর আমাদের কাছে থেকে যায় তাদের সেই সুখময় স্মৃতি, যা আমরা চাইলেও ভুলতে পারি না। পরবর্তীতে তাদের এই সুখময় স্মৃতি গুলোই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।