

রুমেল মটরসাইকেল নিয়ে রহমানদের বাড়ি গেল। রহমান বাড়ি আছিস? রহমান-রুমেল নাকি। রুমেল-হ' আমি, এদিকে বেরিয়ে আয়। রহমান ঘর থেকে বেরিয়ে এলো। রুমেল বলল, বাইকের পিছে ওঠ চল স্কুল মাঠে যাই। জিসানকে ফোন করি ও আসুক। রহমান-চল। তারা দু'জন স্কুল মাঠে গেল। রুমেল জিসানের কাছে ফোন করল। হ্যালো জিসান স্কুল মাঠে আয়। অপর প্রান্ত থেকে জিসান বলল, নারে আজ আর যাব না। শরীরটা বেশি ভালো লাগছে না। রুমেল-কেন রে কি হয়েছে? জিসান-না তেমন কিছু নয় মনটাও বেশি ভালো নেই। রুমেল-তন্দ্রার সাথে কিছু হয়েছে নাকি? ভাবছি চাকরি কি পাব, চাকরি না হলে তো তন্দ্রার বিয়ে করা হবে না-এই সব আর কি। রুমেল-আরে তুই আয় আমাদের সাথে কথা বললে তোর মন ভালো হয়ে যাবে। জিসান-তোরা গল্প কর, আজ আর আসব না রে। আমি এখন রাখলাম। এই বলে জিসান ফোন কেটে দিল। রুমেল-রহমান ব্যাপারটা কি রে হঠাৎ করে জিসানের মন খারাপ হলো কেন? রহমান- জিসানের মন খারাপ হতে পারে কারণ ও একটা চাকরি না পেলে তন্দ্রাকে পাবে না। বিষয়টা নিয়ে ভাবছে এজন্য হয়তো মন খারাপ। রুমেল-বেচারার যে কি হবে।