

'বন্ধু' ছোট্ট এই শব্দটির কত শত রূপ, কত শত সম্পর্কের রসে পূর্ণ এক ভাণ্ডার! একেক ক্ষেত্রে একেকরকম অর্থ বহন করার শক্তিও এই শব্দটির রয়েছে। এই যেমন কখনো পরিবারের সদস্য বন্ধু হয়ে উঠে, কখনো বাইরের বন্ধুরাই পরিবার হয়ে উঠে। কখনো সহপাঠী, কখনো সহকর্মী আবার কখনোবা গোপন শত্রুও প্রকাশ্যে বন্ধুর হাত বাড়িয়ে দিতে কারসাজি করে যায়। তবে এতো কারসাজির মধ্যে প্রকৃত বন্ধু খুঁজে নেওয়াটা কিংবা পেয়ে উঠা এক দুরূহ ব্যাপার। শতরঞ্জিত প্রকৃতির বন্ধুত্বপূর্ণ কিছু সম্পর্ক নিয়েই রচিত "রুদ্রশান"। বন্ধুত্ব, প্রেম ও পরিবারের সম্মিলিত এই উপাখ্যানটি সকলের মনে তৃপ্তি আনতে সক্ষম হবে আশাবাদী।
অসাধারণ একটা গল্প।অনেক দিন পর একটা সুন্দর সাবলীল গল্প পড়লাম।
Read all reviews on the Boitoi app
অসম্ভব সুন্দর একটি ই-বুক। আপনার লেখা আমার সবসময়ই ভালো লাগে, আপনি যেকোনো ঘটনা কে এত সুন্দরভাবে বর্ণনা করেন। রোশান-আফরা,রুদ্র-ফারিন সবাইকে ভালো লেগেছে। আমার এইরকম সহজ, সামাজিক গল্পই ভালো লাগে 🥰🥰