

এক বছর পর, যখন পরবর্তী বছরের খাদ্য সংগ্রহের জন্য মিশরে যাওয়া দরকার, তখন সন্তানরা বৃদ্ধ পিতা ইয়াকুব (আ)-এর কাছে গিয়ে বলল,"হে আব্বা! বিনইয়ামিনকে আমাদের সাথে না নিতে পারলে আমাদের যে খাদ্যশস্য মিশর থেকে আনতে হবে তা আর আনা হবে না।" ইউসুফের কপালে কী ঘটেছিল, তা ভেবে তাদের পিতা তাঁর সন্তানদের নিয়ে শঙ্কিত হয়ে পড়লেন। তিনি জিজ্ঞেস করলেন, "আমি তাকে তোমাদের হাতে গছিয়ে দেব, যেমন তার ভাইকে দিয়েছিলাম?"