

কুরআন বিভিন্ন কৌশলে মানুষের নিকট প্রচার করতে হবে। এ বিষয়ে সবচেয়ে কার্যকরী হলো দারসুল কুরআন বা তাফসীর মাহফিল। এই মাহফিলের আয়োজক, আলোচক, স্রোতা, আলোচনায় অংশ গ্রহণকারী, পারস্পরিক চর্চাকারী সবকিছুই বড়ই মর্যাদার কাজ। এ প্রসঙ্গে আবু হুরায়রা " থেকে বর্ণিত একটি হাদীস বিশেষভাবে উলেখযোগ্য। হাদীসটি সরাসরি তাফসীর বা দারসুল কুরআনের মর্যাদা সম্পর্কিত অথচ অজ্ঞতা বশত অনেক মৌলভী হাদীসের বিশেষ অংশ মিলাদের আগে বলে মিলাদের ফজিলত বয়ান করতে চান।