

সুপ্রিয় পাঠক - পাঠিকা, শুভাকাঙ্ক্ষী এবং চিরকল্যানকারী নিন্দুকবৃন্দ সবাইকে আমার হৃদয়ের অন্তস্থল থেকে ভালোবাসা ও সালাম জানাই আসসালামু আলাইকুম। কবিতার সাথে আমার মাত্র পরিচয়। সাধারণ পরিচয় পর্বে যেমন কোনো সম্পর্ক জোরদার হয়ে উঠে না তেমনি আমিও এখন অবধি কবিতার আসল স্রোতে অবগাহন করতে পারিনি। তাই কবিতার কবি হিসেবে নয় বরং একজন কবিতা প্রেমী হয়ে মন খারাপের বয়স ষোল কাব্যগ্রন্থটির প্রতিনিধিত্ব করছি। মন খারাপের বয়স ষোল আমার চতুর্থ গ্রন্থ। বইটিতে লেখা অধিকাংশ লেখা মুক্তক ছন্দ ও আধুনিক রীতিতে লেখা। এছাড়া অক্ষরবৃত্ত ও মাত্রাবৃত্ত ছন্দের লেখাও স্থান পেয়েছে। আমার কাঁচা হাতের লেখায় কারো মনের সাহিত্য খোরাক মিটবে কিনা সন্দিহান হয়ে আছি। আমার অগণিত ভুল ত্রুটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে সবার কাছে শেষ অনুরোধটি রইল।
❤️❤️❤️
Read all reviews on the Boitoi app