

আজকে মোরা ছোট্ট শিশু কালকে হবো বড়, মোদের ভয়ে দৈত্য দানব হইবে জড়সড়। আকাশ পথে চলবো মোরা ধরবো দেশের হাল, কম্প্যুটারের মুখে মোরা মিলিয়ে নেবো তাল। প্রতি ঘরে একটি ঘরে থাকবে উড়োযান, গ্রহ থেকে গ্রহান্তরে করবো অভিযান। আমরা হবো রাষ্ট্রনায়ক তুলবো দেশে সারা, পুরোনো সব ভেঙেচুড়ে গড়বো নতুন ধারা।