

শান্ত ও চুপচাপ স্বভাবের মেয়ে ইভিলিন ওরফে ইভি বেড়ে উঠেছে কোস্টারিকা'র সান জোসে শহরে। শান্ত স্বভাবের হলেও ছোট থেকেই তাকে ঘিরে ঘটতে থাকে রহস্যময় বেশ কিছু ঘটনা। এসব ঘটনা প্রকটরূপ ধারণ করে, ইভি তুরস্কে যাওয়ার পর। মাত্র তেরো বছরের ইভি উপলব্ধি করতে শুরু করে তার জীবনের এক ভয়ংকর অভিজ্ঞতা। কি ছিলো তার সেই অভিজ্ঞতা!? কে এই ইভিলিন!? কি তার উদ্দেশ্য!? রোমহষর্ক বিভিন্ন ঘটনা নিয়েই সেজে উঠেছে 'ইভিলিন' গল্পটা।
গল্পটা খুব ভালো লেগেছে। ইভিলিন দ্বিতীয় পার্ট ও এসেছে, সেটাও নিতে চাই☘️❤️☘️
Read all reviews on the Boitoi app
ইভিলিন গল্পটা একটা মাস্টারপিস । গল্পটা যেই পড়বে তার কাছে গল্পটা ভালো লাগতে বাধ্য।শুরু থেকে শেষ অব্দি কোথাও একটু ও বোরিং হওয়ার অবকাশ নেই।টান টান উত্তেজনা নিয়ে শেষ হয়েছে গল্পটা যদিও অনেক রহস্য রয়ে গেছে।গল্পটা পড়ে মনে হচ্ছিলো এতো তাড়াতাড়ি কেনো শেষ হয়ে গেলো এখনো রহস্যগুলোর খোলাসা বাকি। আর ভয়নিচ ম্যানুস্ক্রিপ্ট বইটা ইভিলিন কিভাবে পেলো? ইসরাইলে কেনো গেলো ইভিলিন? ইভিলিন এর বলা শেষ লাইন সবে তো শুরু।কি করবে ইভিলিন? প্রচুর প্রচুর রহস্য যদিও কিছুটা খোলাসা হয়েছে কিন্তু তাও অনেক রহস্য থেকেই যায়। ইভিলিন ২য় খন্ডে আশা করি রহস্যগুলোর খোলাসা হবে। ইভিলিন ২য় খন্ডের অপেক্ষায়। আমার কাছে গল্পটা খুবই ভালো লেগেছে।
আপু লেখনিটা সুন্দর। টান টান উত্তেজনা নিয়ে পড়েছি।শেষ হয়েও শেষ হলোনা যেন। এর কি কোন অধ্যায় আসবে।
টান টান উত্তেজনা নিয়ে পুরো গল্পটা পড়েছি। বেশ ভালো লেগেছে। কিন্তু এর কি আরো কোনো অধ্যায় আসবে?