

প্রতিদিনের শুরুটা হবে আল্লাহর জিকিরের মধ্য দিয়ে। এরপর সারাদিনের বিভিন্ন সময়ে, বিশেষকরে পাঁচ ওয়াক্ত সালাতের পর ও সকাল সন্ধ্যায় মুমিন আল্লাহর জিকিরে জিহ্বা ও হৃদয়কে আর্দ্র রাখবে। দিনশেষে রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার পূর্বেও আল্লাহর জিকির পাঠ করবে। এভাবে একজন মুমিনের সমগ্র সময়টাই যেন জিকিরে অতিবাহিত হবে। সংক্ষিপ্ত এ বইটি পরিপূর্ণ কোন দুআর বই নয়। এখানে দৈনন্দিন প্রয়োজনীয় জিকির, দুআ ও মুনাজাতগুলো রয়েছে। এছাড়াও বইটির শুরুতে সংক্ষেপে জিকিরের পরিচয়, গুরুত্ব ও ফজিলত তুলে ধরা হয়েছে। তাই আশা করি বইটি হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী। আল্লাহ তাআলা আমাদের সকলের ভালো কাজগুলোকে কবুল করে নিন। আমিন।।
আলহামদুলিল্লাহ বইটা পড়ে অনেক কিছু নতুন জিনিস শিখলাম। যেমন কোথায় এবং কিভাবে আমাদের জিকির করতে হয়, সকাল এবং সন্ধ্যায় কি কি দুআ আমাদের পড়তে হয়, খাবার খাওয়ার আগেও পরের দোয়া, শয়তান থেকে দুআ থাকার দোয়া এছাড়াও ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়ার পর্যন্ত সারাদিনে যত দোয়া লাগে সব এই বইতে আছে। আমি মনে করি সকলের মোবাইলে এই বইটি থাকা জরুরী। আশা করি আমার মতন আপনারাও উপকৃত হবেন ইনশাল্লাহ।
Read all reviews on the Boitoi app
সকাল-সন্ধ্যাসহ আরো বিভিন্ন সময়ে বইটি আমার বেশ কাজে লাগে। জাযাকুমুল্লাহু খাইরান
আসসালামু আলাইকুম। দৈনন্দিন জীবনে সুন্নাতের আলোকে উদ্ভাসিত আমলি যিন্দেগী গঠন একান্ত প্রয়োজন। আবার সামনে রমজান মাস। তাই আমার মতামত এই বইটি যে কোনো মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর জুবায়ের ইবনে সাঈদ একজন প্রতিভাবান লেখক। আল্লাহ পাক তাকে নেক দীর্ঘায়ু জীবন দান করুক।