

'বিষধর সাপের নিরবতা মানায় না। তা ওদিকে কী দেখছেন শুনি?' নুরা নিজের রাগকে সংযত করে বলল, 'ঘড়ি দেখছি।' 'কারণ?' 'সময় কাটাচ্ছি।' 'ঘড়ির সাথে? হাউ ফানি। সময় তো আমার সাথে কাটাতে বলেছে মা।' নুরা রাগান্বিত নজরে তাকিয়ে বলল, 'আমাকে কী বোকা মনে হয়?' 'তোমার উত্তর সঠিক হয়েছে, একদমই তাই। কিন্তু বুঝলে কীভাবে?' উৎকণ্ঠিত গলায় ফোনের পানে চেয়েই জবাব দিলো ইরাম। নুরা তেলেবেগুনে ক্ষেপে উঠে দাঁড়িয়ে বালিশ ছুঁড়ে দিয়ে বলল, 'কালা কাউয়াঠুঁটি!' বলা শেষে প্রস্থান করল। ইরাম রাগী চোখে যাওয়ার পানে তাকায়।
"গল্পটা এক বসায় শেষ করলাম। অনেক সুন্দর ছিল। ইরাম আর নুরার খুনসুটি অনেক মিস করবো। এই ছোট গল্পটাই খুব নিখুঁতভাবে মনের ভিতর জায়গায় করে নিল। তবে ওদের বাচ্চা দেখালে আরও বেশি খুশি হতাম। যাইহোক গল্পটা এক কথায় অসাধারণ ছিল❤️"
গল্পটা এক বসায় শেষ করলাম। অনেক সুন্দর ছিল। ইরাম আর নুরার খুনসুটি অনেক মিস করবো। এই ছোট গল্পটাই খুব নিখুঁতভাবে মনের ভিতর জায়গায় করে নিল। তবে ওদের বাচ্চা দেখালে আরও বেশি খুশি হতাম। যাইহোক গল্পটা এক কথায় অসাধারণ ছিল❤️
Read all reviews on the Boitoi app