

#অভিশপ্ত_রক্ত_গোলাপ🌹 #ইয়াসমিন_রিমা। {{{হরর ,থ্রিলার ,ভৌতিক ,লাভ, রোমাঞ্চ, বিদেশী প্লট,জ্বীন, transmignation,কিছুটা ফ্যান্টাসি,সাসপেন্স, টুইস্ট,প্রতিশোধ, পূর্নজন্ম, রহস্যে ভরপুর।}}} পৃথিবীতে ফুল আছে প্রায় চার লাখ প্রজাতির। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, এতোসব ফুল থাকতে লাল গোলাপকেই কেন সময়-কাল-সংস্কৃতি নির্বিশেষে প্রেম ও ভালোবাসার চিরন্তন প্রতীকের মর্যাদা দেয়া হলো। লাল গোলাপ সবচেয়ে রোমান্টিক ফুল হিসেবে সবার কাছে স্বীকৃত। শেক্সপিয়ার থেকে শুরু করে বহু কবি-সাহিত্যিক তাদের কর্মে গোলাপকে সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক হিসেবে দেখিয়েছেন। পৃথিবীতে প্রায় ২৪টি বিভিন্ন বর্ণের গোলাপ🌹 পাওয়া যায়। এর সব আলাদা আলাদা অর্থ প্রকাশে ব্যবহার করা হয়। গোলাপি গোলাপ ব্যবহার করা হয় স্নেহ প্রকাশে, যা নতুন বন্ধুত্বের প্রতীক।সাদা গোলাপ পবিত্রতার এবং হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। আর কালো গোলাপকে ধরা হয় মৃ*ত্যুর প্রতীক হিসেবে। যদিও এটি আসলে কালো নয়, গাঢ় কালচে খয়েরি রঙয়ের ও হয়।লাল গোলাপ হল সবারই প্রিয় একটি ফুল।এই লাল গোলাপ 🌹 ই হলো ভালোবাসার প্রতীক।সবচেয়ে সূক্ষ্ম কাটা গুলোই বেশিরভাগ নাজুক গোলাপের সৃষ্টি করে থাকে।গোলাপ ফুল হলো কোন রকমের ব্যাখ্যা ছাড়াই। কারণ সে পুষ্পিত হয়।জীবন হলো একটা লাল গোলাপ ফুলের মতো। যাতে কিছু কাটা থাকলেও তা সৌন্দর্যের একটুকুও কমতি করে না।।🌹 🌹গোলাপ হলো ভালোবাসার প্রতীক। বিশেষ করে লাল গোলাপ।যখন সেই ভালোবাসাই অভিশপ্ত হয়। তখন প্রলয়ংকারী ঝড় হয়।যখন সেই ভালোবাসার প্রতীক গোলাপ রক্ত বর্ন ধারন করে দাঁড়িয়ে থাকে এক অভিশপ্তের নেয় তখন ধ্বংস নিশ্চিত। যে কালো গোলাপ কে মৃ*ত্যুর প্রতীক আর লাল গোলাপ কে ভালোবাসার প্রতীক বলা হয় ।এই দুই মিলে যখন ধারন করে এক অমীমাংসিত রক্ত গোলাপ 🌹। সেই অমীমাংসিত রক্ত গোলাপ যখন অভিশপ্ত হয় তখন প্রলয়ংকারী ঝড় ওঠে। যার ব্যাখ্যা আজ অবধি কেউ দিতে পারেনি। এমনি এক অভিশপ্ত রক্ত গোলাপ 🌹 দাঁড়িয়ে আছে। এক পুরোনো জঙ্গলের ভিতরে এক পরিত্যাক্ত দোতলা ভাঙাচোরা বাড়ির আঙিনার সামনে।বাড়িটি নিকশ কালো অন্ধকারে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় জলজল করছে এক ভয়ংকর রুপ। পুরো ভাঙাচোরা বাড়িটিকে ঘিরে আছে বড় কাটা যুক্ত গোলাপ গাছ। এমন গোলাপ গাছ আজ অবধি কেউ কোনো দিন দেখেনি।এক অদ্ভুত প্রজাতির গোলাপ 🌹।সারি সারি কাটা যুক্ত মোটা ডাল পালা আস্টে পিস্টে পেঁচিয়ে আছে বাড়িটা। তার মধ্যে অদ্ভুত দেখতে রক্ত গোলাপ 🌹 ফুটে আছে। আকাশের জোৎস্না চাঁদের আলোয় হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। পাশে শিয়ালের ডাক।আর হাড় হিম করা ঠান্ডা বাতাস। মৃদু বাতাসে দোল খাচ্ছে বড় বড় পাতা গুলো।তার মাঝে রক্তা*ক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে রক্ত গোলাপ ফুল গুলো।ফুল গুলো দূর থেকে ভয়ংকর রুপ ধারণ করে আছে।এক পলক চোখ পড়লেই বস করে ফেলে।এই ফুল গুলো এক ভালোবাসার হাতছানি দিয়ে ডাকছে।তার ডাকে সাড়া দিলেই মৃ*ত্যু নিশ্চিত। ,------ বাড়িটার সামনে দুই পাশে সারি সারি লম্বা গাছ। মাঝখানে সরু রাস্তা চলে গেছে বাড়িটির কিনারে।সরু রাস্তার পাশে গোলাপ গাছ।ফুল গুলো থেকে যেন অদ্ভুত আলোর রস্নি বেড়িয়ে আসছে । পাশে ফুলের পাপড়ি গুলো পড়ে আছে মাটিতে।আর কিছু হালকা জমে থাকা পানিতে । পাপড়ি গুলো যেন আলোয় জলজল করছে। ওই বাড়িটা নাকি কোনো এক জমিদারের বাগান বাড়ি ছিল।যাকে বলে জমিদার ভিলা।প্রায় ১ সহস্রাব্দ বছর আগে মানে ১০০০ বছর আগের ।এই রহস্য ময় বাড়িটার ব্যাখ্যা আজ ও কেউ পায়নি।কি আছে এই বাড়িতে। বাকিটা গল্পে আছে......................
❤️❤️❤️
Read all reviews on the Boitoi app