

এ পর্যন্ত আমরা বিদ'আত, সুন্নাত ও ইবাদাতের পরিচয় নিয়ে সংক্ষেপে আলোচনা করেছি। এখন গ্রন্থের মূল আলোচ্য বিষয় "ইবাদাতের নামে বিদ'আত" নিয়ে আলোচনা করব। এখানে দীর্ঘ দিন থেকে চলে আসা সমাজের মানুষ যেসব কুসংস্কারের সাথে জড়িত, যেসব বিদ'আতী কাজ কর্ম ও অনুষ্ঠানকে তারা ইবাদাত ও সাওয়াবের কাজ মনে করে পালন করে আসছে তার কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনাগুলো কিছু মানুষের নিকট প্রশ্ন বোধক মনে হলেও সঠিক জিনিষটা এর দ্বারা কিছুটা হলেও পরিস্কার হবে আশা করি।