

উকুলেলে বাজছে।বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দের সাথে উকুলেলের বাজনা মিশে যাচ্ছে।কেরামত আলী চুপচাপ মাথা নিচু করে বসে আছে। হঠাত সে উঠে দাড়ালো। হাতদুটো উপরে তুলে মাথা ঝাকাতে ঝাকাতে ঘরময় ঘুরতে লাগলো। কেরামত আলীর শরীর থেকে আতরের গন্ধ আসছে। আমি গান গেয়ে যাচ্ছি। "আজ আমার প্রাণনাথ আসিতে পারে.." আতরের গন্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে।