

--“তাকাও আমার দিকে।” --“উঁহু।” --“তাকাও না।” আহিয়ানের কথা যেন ফেলতে পারলো না। তাকালো আহিয়ানের দিকে। চোখে চোখ পড়েছে দুজনের। কেউ দৃষ্টি সরাচ্ছে না এবার আর। আহিয়ান বললো, --“আমার কাছে কাঠ-গোলাপ মানে কি জানো?” --“ফুল।” --“উহুঁ, আমার কাছে কাঠ-গোলাপ মানেই তুমি, আমার পিচ্চি।” লজ্জা পেয়ে দৃষ্টি সরাতে যায় আনিতা। আহিয়ান বাঁধা দিয়ে বলে, --“একদম চোখ সরাবে না, তাকাও আমার দিকে।” আনিতা যেন বাধ্য মেয়ে। তাই তো দৃষ্টি সরায়নি আর। আহিয়ান ফের বলে, --“আর আমি সেই ❝কাঠ-গোলাপের সাদার মায়ায়❞ জড়িয়েছি, বুঝলে পিচ্চি?”
অরনি আপুর লেখনি মানেই অসাধারণ কিছু।আপুর যতোগুলো গল্প পড়েছি মুগ্ব হয়েছি।আপুর "কাঠ গোলাপের সাদার মায়ায়" ই-বুকটি পড়েও আমি ভীষণ মুগ্ব হয়েছি।আনিতা তার রকস্টার আহিয়ানের সাথে করা পাগলামী গুলো ভীষণ ইনজয় করেছি।আর আহিয়ানও কম যায় না একেবারে এক দেখাতেই আনিতার প্রেমে পড়ে গেছে।ফাইয়াজ-তাসকিয়া,তন্ময়-রৌদেলা ওদের দুই জুটিও বেশ ভালো লেগেছে।এক কথায় বলতে গেলে পুরো ই-বুকটা অসাধারণ ছিল।আর আহিয়ান-আনিতা আমার সব সময় প্রিয় জুটি। ওদের নিয়ে আরো ই-বুক চাই আপু। অনেক দোয়া আর ভালোবাসা রইলো অরনিশা সাথী আপুর জন্য🥰💜❤
Read all reviews on the Boitoi app
অসম্ভব সুন্দর লেখনী। আহিয়ান আর আনিতা জুটি আমার অনেক অনেক ভালো লাগে। গল্পটা আর একটু বড়ো হলে খুব খুব ভালো লাগতো। ওদের ভালোবাসার কাহিনী আরও একটু পড়তে পারলে খুব ভালো লাগতো। আশা করি ওদের নিয়ে আরো সুন্দর গল্প পেতে পারি। লেখিকার জন্য ভালোবাসা ও আগামীর জন্য শুভ কামনা।
গল্প টা অসম্ভব সুন্দর ছিল।আর আহিয়ান আনিতা বেস্ট জুটি। আহিয়ান আনিতা মানেই অন্য রকম একটা ফিলিংস। গল্প টার মধ্যে আনিতা তার গায়ক সাহেবের জন্য পাগল ছিল আর আহিয়ান তার শুভ্রপরীর জন্য। সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা গল্প।
সুন্দর হয়েছে গল্পটা 😍😍 আহিয়ান আর আনিতা জুটি খুবই প্রিয় আমার ☺️