

শুনছেন, উঠুন। আমিও উঠবো।” ঔড়ব খেয়ালের কাঁধে মুখ গুঁজে ঘুম কাতুরে ভারী কন্ঠ টেনে টেনে বলল, “আবার উঠবো? হাউ রোমান্টিক!” খেয়াল লজ্জা সাইডে রেখে ধাক্কা মারলো ঔড়বের বুকে। মেকি রাগ দেখিয়ে বলল, “সাড়ে ছয়টা বাজে! ঘুম থেকে উঠতে বলেছি আমার উপরে না। বাইরে ওরা না জানি কি ভাবছে।” “যা করেছি তাই ভাবছে। হয়তো একটু বেশি ভাবছে, তবে কম ভাবার সুযোগ নেই। যা বদমাশ একেকটা, ভাবলে বেশি বেশিই ভাববে।” “ইশ! আপনি একটা যা-তা।” “থ্যাংকিউ।” “ছাড়ুন প্লিজ, উঠবো। কেমন কাঁকড়ার মতো আঁটকে রেখেছেন।” ঔড়ব আচমকা এক ঝটকায় খেয়ালকে বুকে নিয়ে ডানপাশ থেকে বামপাশে শোয়ালো। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেছে খেয়াল। ভীত কন্ঠে বলল, “এটা কি হলো?” “হয়নি, হবে।” “এই না না প্লিজ, আমি উঠবো।” “আমি উঠলে কি সমস্যা? আমি আগে উঠি?” “আমার মাথা! আমি বিছানা থেকে উঠবো বলছি।” “তো আমি কি তোমার উপরে উঠবো বলেছি? আমিও তো বিছানা থেকেই উঠবো বলেছি। সো ডার্টি ডার্টি চিন্তা তোমার। সো ব্যাড, সো ব্যাড....”
"ফেইসবুকের গল্পের বর্ধিত অংশ এটা অনেক আগেই পড়েছি রিভিই দেওয়া হয়নি। আজ হঠাৎ মনে পড়লে এত সুন্দর গল্প রিভিউ কেন দিইনি। সত্যি বলতে ভুলে গিয়েছিলাম হয়তোবা। ফেসবুকে গল্প করার সময় কতবার আপনাকে কমেন্ট করেছে যে এদের বিয়ের পরবর্তী কিছু দেখান। সত্যি চমৎকার লিখেছেন আপু যেমনটা আশা করেছিলাম তার থেকে অনেক সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ ❤️❤️❤️❤️❤️❤️❤️"
ফেইসবুকের গল্পের বর্ধিত অংশ এটা অনেক আগেই পড়েছি রিভিই দেওয়া হয়নি। আজ হঠাৎ মনে পড়লে এত সুন্দর গল্প রিভিউ কেন দিইনি। সত্যি বলতে ভুলে গিয়েছিলাম হয়তোবা। ফেসবুকে গল্প করার সময় কতবার আপনাকে কমেন্ট করেছে যে এদের বিয়ের পরবর্তী কিছু দেখান। সত্যি চমৎকার লিখেছেন আপু যেমনটা আশা করেছিলাম তার থেকে অনেক সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ ❤️❤️❤️❤️❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
গল্পটা দারুণ হয়েছে
Golpo ta onek valo....onar lekha sob golpoi osadharon
অনেক অনেক অনেক সুন্দর হয়েছে দিদি। ভালোবাসা নিও। লোভ লাগিয়ে দিয়েছিলে ফেসবুকে। ফ্রিতে গল্প পড়তে দেবে বলেছিলে। কিন্তু এতো সুন্দর একটা গল্প হবে ভাবতেও পারিনি। গল্প না তুমি আমাকে একটা সুন্দর মুহূর্ত উপহার দিলে।🌸 এভাবেই এগিয়ে যাও৷ সফলতা তোমার দ্বারে এসে পৌঁছাক। 🖤🖤🖤🖤🖤
Onekkk shundor......😍
#রিভিউ-পোস্ট #ইবুক_খেয়াড়ব #গুঞ্জন_চৈতি রসমঞ্জুরি ব্যক্তিগত ভাবে আমি খুব পছন্দ করি। কিন্তু এগুলো আকারে ছোট হওয়ায় অনেকটা খেয়েও আমার মন ভরতো না। খেয়াড়ব ই-বুকটা পড়েও আমার ঠিক এমন অনুভূতি হয়েছে। ঔড়ব খেয়ার খুনসুটি পড়ে কল্পনায় হারিয়ে গেছি। "মম হৃদ কাঁপে প্রিয় তব অভিমুখে" পড়ার সময় যেমন পারিবারিক দৃশ্যগূলো উপভোগ করতাম এ ই-বুক পড়েও তেমনি সুখী সুন্দর পরিবারের ঘটনাগুলো আমায় খুব আনন্দ দিয়েছে। রহিত রিমির মিল হওয়ায় শান্তি লাগছিল। আর খেয়াড়ব জুটির কথা যত বলব তত আমার কাছে কম মনে হবে। এক কথায় বলতে গেলে এই ই-বুক টি হলো ছোট প্যাকেট বড় ধামাকা। সবশেষে আমাদের এই সুন্দর ই-বুক টি দেওয়ার জন্য লেখিকাকে অনেক অনেক ভালোবাসা ❤️❤️
#রিভিউ ই-বুকঃ #খেয়াড়ব লেখকঃ গুঞ্জন চৈতি আমি জানিনা প্রশংসা ঠিক কার করব? লেখিকার নাকি ই-বুকের। পড়ে শেষ করলাম ই-বুকটি। এক কথায় আমি বাকরুদ্ধ। ঠিক কিভাবে লিখলে লেখিকা তার সার্থকতাটা উপলব্ধি করতে পারবে আমার জানা নেই। সবচেয়ে বেশি অবাক হচ্ছি যে চৈতি আপু এত সুন্দর সুন্দর চরিত্র কিভাবে সৃষ্টি করল। হ্যা আমি কথা বলছি গুঞ্জন চৈতি এর লিখা #খেয়াড়ব ই-বুক নিয়ে। ঔড়ব খেয়ালের সংসার জীবন নিয়ে লিখা এই ই-বুক। ঔড়ব চরিত্রটি নিঃসন্দেহে বেশ আকর্ষণীয়, আত্মসম্মানবোধ সম্পন্ন অসাধারণ ব্যাক্তিত্ব! কিন্তু এছাড়াও খেয়াল, দ্বীপক, তমা, রোহিত, রিমি, এই চরিত্রগুলোও আমাকে বেশ মুগ্ধ করেছে। #খেয়াড়ব ই-বুক থেকে ভালো লাগা উক্তিগুলোঃ * " তুমি নারী পড়বে শাড়ি, গুজবে কুচির ছড়া, তুমি নারী না পড়ে শাড়ি, থাকো ছন্নছাড়া। মাথায় যেন কাকের বাসা, মুখে তেলের ফ্যাক্টরি, দেখলে তোমায় ফিলিংস আসে স্কুল কলেজের দপ্তরি। " ~ঔড়ব। * " দুনিয়া যায় ভারমে, হাম রেহেঙ্গে পেয়ার মে। দিস ইজ দ্য স্লোগান অফ বিবাহিত কাপল । " ~দ্বীপক। * " যদি কখনো মনে হয় তোমার মনের অনুমতি নেই আমার সান্নিধ্য পেতে, তাহলে জনম জনম অপেক্ষা করবে এই ঔড়ব, প্রেয়সীর মনের দ্বার উন্মুক্ত করে অনুমতি প্রাপ্ত করতে।" ~ঔড়ব। লেখকের জন্য শুভকামনা 🥰 #হ্যাপি_রিডিং
আসসালামু আলাইকুম... আমি নীলাদ্রিতা। গত দুই বছর যাবত ফেইসবুকে গল্প পড়ি। আমি একজন নিরব পাঠিকা। নিরব বলার কারণ হলো দু বছরে অনেক গল্প পড়া হয়েছে আমার। এর মাঝে কিছু ভালো লাগেনি,তো আবার কিছু এতোই ভালো লেগেছে.. যে মনে দা গ কে টে গেছে। গুঞ্জন চৈতি দিদির গল্প পড়ি কয়েকমাস হবে। এর মাঝে তার লেখনি আমায় মুগ্ধ করেছে ব্যাপক। যে গল্প গুলো পড়েছি তার মাঝে #মম_হৃদ_কাঁপে_প্রিয়_তব_অভিমুখে গল্পটি আমার পছন্দের তালিকায় শীর্ষে স্থান নিয়েছে। খেয়াল-ঔড়ব এর দুষ্টু মিষ্টি খুঁনশুটি গুলো আমার খুবই পছন্দের। গল্পটিতে ওদের দুষ্টু মিষ্টি ঝ গড়া, প্রণয়ের অনুভূতি, অভিমান,প্রণয় আর অবশেষে সেই প্রণয়ের পূর্ণতা তুলে ধরা হয়েছে। কিন্তু তুলে ধরে নি খেয়াড়ব এর পূর্ণতার পরের অধ্যায়, মানে ওদের বিয়ের পর সংসার কেমন কাটলো কিছুই লিখে নি। আরো একটা জুটি ছিলো রোহিত-সিমি। ওদের মিলন টাও লেখিকা উল্লেখ করে নি। যার দরুন প্রিয় লেখিকার উপর তার পাঠকমহল অভিমান পুষেছিলো। কিন্তু আমাদের প্রিয় লেখিকা দি কি পারে তার পাঠকমহলকে দুঃখে রাখতে! তাই জন্যই তো খেয়াল-ঔড়ব জুটি নিয়ে লিখে ফেললো #খেয়াড়ব নামের মিষ্টি একটি ইবুক। যেখানে খেয়াল-ঔড়বের সংসার জীবনের সাথে সাথে ফুটিয়ে তুলেছেন রোহিত-রিমি র ভালোবাসার পূর্ণতা পাওয়ার গল্প। আহা কি সুন্দর করে পাঠক হৃদয়ের সকল আকাঙ্খা গুলো পূরণ করেছেন আমাদের প্রিয় লেখিকা গুঞ্জন চৈতি দি। ইবুক পড়ে আমার মতামতঃ আমার কাছে #খেয়াড়ব ইবুক টি লেগেছে ঠিক হাওয়াই মিঠাইয়ের মতন। হাওয়াই মিঠাই যেমন মুখে দিলেই মিলিয়ে যায়,কিন্তু একটা মিষ্টি মিষ্টি স্বাদ রেখে যায়!! ঠিক তেমনই লেগেছে ইবুকটি। যেনো পড়া তো শুরু করেছি কিন্তু মূহুর্তেই শেষ হয়ে গেলো! কিন্তু কিন্তু কিন্তু মনের মাঝে রেখে গেলো এক আকাশ সম মিষ্টি অনুভূতি... মুগ্ধতা🖤। প্রিয় কিছু লাইনঃ ❝ভালোবাসি চৌকিদার সাহেব, একটু বেশিই ভালোবাসি....❞ ~খেয়াল ❝আমি হিং সায় জ্ব লেপু ড়ে যাচ্ছি। শালা আমার পরে বিয়ে করে আমার আগে ফুলসজ্জা সেরে ফেলেছে, আমার আগে শালা বাপ না হয়ে যায়।❞ ~রোহিত ❝তোমার এক সেকেন্ডের একটা চুমুতে যদি সারাদিন দূরে থাকতে হয়, তাহলে তোমার চুমু আমার একদমই চাই না। আমার একলার চুমু দু'জনের জন্য এ ইনাফ।❞ ~ঔড়ব ভালোবাসা নিও দি🖤🥀....।
এটা লেখিকার দ্বিতীয় ই-বুক ছিল।ই-বুক টা মূলত লেখিকার ফেসবুক গল্প মম_হ্নদ_কাঁপে_প্রিয়_তব_অভিমুখে গল্পের দ্বিতীয় পাঠ।এখানে খেয়াল ঔড়বের বিবাহিত জীবনের খুনসুটিময় প্রেমের সংসারের বর্ণনা তুলে ধরা হয়েছে। সেই সাথে রোহিত রিমির মিল তাদের বিয়ে নিয়েও লেখা হয়েছে। গল্প টা বড় নাহলেও দারুণ ছিল বটে।অল দ্যা বেস্ট দি।তুমি লিখে যাও।প্রথম ই-বুকের মতো এটাও দারুণ ছিল 😍এক কথায় অসাধারণ 🥰ভালোবাসা নিবে দি🫶
অসাধারণ