
নামহীন এক নায়ক আর নায়কের বন্ধু রবি থাকে এক ছাদের চিলেকোঠায়। ফেব্রুয়ারীর এক সকালে নায়কের বন্ধু বাসা থেকে উধাও হয়ে যায়। এটা কি স্বেচ্ছায় অন্তর্ধান? নাকি ব্লগিং এর কারনে উগ্রপন্থীদের হাতে গুম? বন্ধুকে খুঁজতে গিয়ে গিয়ে আরও অদ্ভুত কিছু সত্যের মুখোমুখি হয় নায়ক। বছরের পর বছর প্রেমের লোভে নাকে দড়ি দিয়ে ঘোরানো পরী, বন্ধুর প্রেমিকা আরিবা, বন্ধুর বাবা, সবাই তাদের জীবনের অদ্ভুত সব অতীতের গল্প বলে। এর সঙ্গে কি রবির নিখোঁজ হওয়ার কোন যোগসূত্র আছে? প্রেম, কাম, আর রহস্যের অমিমাংসিত এক গল্প এই উপন্যাসটি।