

কবিতা আমার প্রিয় নয় কোনোদিনও। অথচ শশীকে দেখবার পর থেকে আমি নিয়মিত কবিতা পড়ি। কবিতা ওর পছন্দ কিনা জানি না। কিন্তু আমার মনে হয় এই আশ্চর্য সৌন্দর্য যেই মেয়ের আছে তাকে আর যাই হোক সাহিত্য বিদ্বেষী বলে মনে হয় না। অন্তত ডজন খানেক কবিতা আমি শুধু ওকে শোনাবো বলেই মুখস্থ করেছি। তন্মধ্যে বনলতা সেন আমার সবচে' প্রিয়। ওকে দেখলেই বনলতা সেন যেন জীবনানন্দের কবিতায় নয় আমার সমুখে এসে দাড়ায়!
বইটি পড়ে নিজের মধ্যে কেমন একটা কবি কবি ভাব চলে এসেছে।খুব সুন্দর হয়েছে।
Read all reviews on the Boitoi app
আসলে এই গল্পটা পড়তে হলে অনুভূতি নিয়ে পড়তে হবে,,, তবেই এর উপলব্ধি করতে পারবেন,, সবশেষে এর কিভাবে প্রশংসা করব ভাষা খুঁজে পাচ্ছি নাহ,,চমৎকার লেখা
ছোট হলেও অনেক কথা বলে গেলো....ভালোবাসা চার শব্দের হলেও তার পরিধি অনেক।খুব চমৎকার সুন্দর গল্প।মন ছুয়ে গেছে।