

মদিনায় শুয়ে আছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর রওজা মোবারকের ওপর সবুজ গম্বুজ। সেখান থেকে ভেসে আসা আজানের মনকাড়া সুর কিভাবে মোহিত করত সাহাবাদের, হযরত বেলালের আবেগ কিভাবে ছুঁয়ে যেত মন ও হৃদয় তার খানিকটা কল্পনায় তুলে আনার চেষ্টা সবুজ গম্বুজের মোহনীয় সুর-এ।