

বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাঁর পরিবার বইটির তথ্য ও অভিজ্ঞতাগুলো অবশ্যই ইতিহাসের জন্য অত্যন্ত মূল্যবান। বিশেষ করে যারা এই মহান নেতাকে জানতে চাইবেন, তারা নিশ্চয় তাঁর পরিবারের আত্মত্যাগকে শ্রদ্ধা না করে পারবেন না। টুঙ্গিপাড়া গ্রামের শেখ মুজিবুর রহমান একদিন বঙ্গবন্ধু হয়ে উঠলেন এবং একটি 'জাতির জনক' হয়ে ওঠা-অনেক বড় বিষয়। রাজনৈতিক নেতাদের জীবনের নানা কথা আমরা শুনি। বিপ্লবী নেতাদের সংগ্রামী জীবন, দুঃসাহসী আন্দোলন আমাদের উজ্জীবিত করে। তাদের আদর্শ ও দূরদর্শিতা আমাদের কাছে বিশেষভাবে অনুসরণীয় হয়ে থাকে। কিন্তু সেই মাপের মানুষ হয়ে ওঠার পেছনে তাঁর পরিবারের যে ভূমিকা সেটা আমরা স্মরণ করি না। বইটির তথ্যপূর্ণ ও সত্যনিষ্ঠ প্রবন্ধগুলো সেই দায়িতটুকু পালন করেছে মাত্র। বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাঁর পরিবার একটি উল্লেখযোগ্য গ্রন্থ হিসেবে বিবেচিত হবে-এই প্রত্যাশা রাখছি।
অনেক সুন্দর
Read all reviews on the Boitoi app