

স্বপ্নচূড়ার একদম শেষ গলিটির প্রতিমুখে অবস্থানরত বাড়ি দুটোর নাম কলতান ও নীপবন। সেবার হঠাৎ এক সাঁঝে নীপবনের নামফলকটা বড়ো অনুরাগে ছুঁয়ে দিয়েছিল এক অপরূপা, চাঁদমুখো সোনার কন্যা! নাম তার মোহ; মোহনা আফরিন। বাড়িটা তার মনে ধরেছে যেভাবে, ঠিক সেভাবে সে রাতেই বারান্দায় বসে বিপরীত বাড়িটির দোতলায় অধৈর্য অভিব্যক্তি নিয়ে সিগারেট ফুঁকতে থাকা ছেলেটিকে তার মনে ধরে গেল অকস্মাৎ। যেখানে আর বাকি দশটা মেয়ে কোনো পুরুষের ব্যক্তিত্বের প্রেমে পড়ে, সেখানে তার অহংবোধে ভরপুর হৃদয়টা এই ক্যারেক্টারলেস ছেলেটার সিগারেটের ধোঁয়ার প্রেমে পড়ে গেল। অদ্ভুত! অবিশ্বাস্য সেই মিষ্টভাষী ব্যক্তি ও রূঢ়ভাষিণী মোহনা আফরিনের কথার মারপ্যাঁচ যেন গা ছমছমে সুন্দর ঘটনাগুলোর একটি। গল্পটা মূলত তাদের অত্যাশ্চর্য প্রণয়ের। গল্পটা হচ্ছে মুখোমুখি দুটো বাড়ির বারান্দা থেকে একনিষ্ঠ দৃষ্টিসন্ধির এক আত্মবাদী মেয়ে ও এক সহৃদয় ছেলের। গল্পটা থমকানোর, এক ভীষণ বুঝদার মেয়ে হুট করেই আটকে যায়, থেমে যায়। শক্ত-সামর্থ্য মেয়েটার অন্তর কাঁপে সর্বনাশের ঝোঁকে। সে সর্বনাশের সাক্ষী ছিল বাড়ির পাশের ওই সুশোভিত বিলটি। বিলের নাম সাতনোহারা...
"জাস্ট অসাধারণ ছিল মোহনা আর রঙ্গন তো আমার অনেক ফেভারিট একটা জুটি ছিল উপন্যাসটা অনেক আগে কিনে রেখেছিলাম কিন্তু পড়া হয়নি আজকে এক বসায় পড়ে শেষ করলাম জাস্ট ওয়াও😍😍😍 বাট মন স্যাটিস্ফাইড হলো না আর একটু লেখা থাকলে ভালো হতো লেখিকা আপুর কাছে আমার আবেদন ওদের নিয়ে যেন আরো কিছু লিখে 🪷💞🥰"
দারুণ হয়েছে।
Read all reviews on the Boitoi app
জাস্ট অসাধারণ ছিল মোহনা আর রঙ্গন তো আমার অনেক ফেভারিট একটা জুটি ছিল উপন্যাসটা অনেক আগে কিনে রেখেছিলাম কিন্তু পড়া হয়নি আজকে এক বসায় পড়ে শেষ করলাম জাস্ট ওয়াও😍😍😍 বাট মন স্যাটিস্ফাইড হলো না আর একটু লেখা থাকলে ভালো হতো লেখিকা আপুর কাছে আমার আবেদন ওদের নিয়ে যেন আরো কিছু লিখে 🪷💞🥰
এত এত আদর রঙ্গন-মোহ! ওদের কাব্যিক কথোপকথন পড়তে আরাম লাগে ভীষণ। 🥹
তথাকথিত রোমান্টিক গল্প নয় এটা। অন্যরকম - কবিতার মত সুন্দর একটা গল্প ❤️
এ অবধি মোহ আমার সবচেয়ে প্রিয় চরিত্র। আমার নাম অহনা কিন্তু আমি মোহনা আফরিনের মতো চরিত্রের অধিকারী হতে প্রবল আগ্রহী🥰
মাশাআল্লাহ আপনার রচনা শৈলী কি সুন্দর 🤲🏻🤲🏻🤲🏻
ভীষণ সুন্দর একটি লেখা। চরিত্রদের কথোপকথন, ভাবপ্রকাশ অভাবনীয়। পড়ে খুব ভালো লাগলো। সুন্দর লেখনী ।🩷
এই প্রথম আপনার লেখা কোন গল্প পড়লাম। কিন্তু ভাবিনি এত ভালো লাগবে। সত্যি বলতে এত সুন্দর লেখার ধরন আপনার আপু। এতো সুন্দর করে লিখেছেন রঙ্গন আর মোহ কে। আমি নিজেই মোহবিষ্ট হয়ে গিয়েছিলাম। আর শেষটাও অসাধারণ। সামনে আপনার আরোও লেখা পড়ার আগ্রহ বেড়ে গেল।😊
অসাধারণ
গল্পটি অসম্ভব সুন্দর হয়েছে অনেক ভালো লেগেছে খুবই সুন্দর একটি গল্প