

পাত্রের নাম জালালুদ্দিন না-কি মা?আমি এই পাত্রকে বিয়ে করতে পারবো না।তাকে তো আমি বলতে পারবো না আমি তোমাকে ভালোবাসি জালালুদ্দিন। কেমন লাগবে এটা বলতে মা?জালালুদ্দিন একটা নাম হলো!" রেখা ত্রপার গালে একটা চড় দিয়ে বললেন, "শরম করে না মায়ের সাথে এসব কথা বলতে? নাম তো নামই,এতে এতো অসুবিধা কি?" ত্রপা গালে হাত বুলিয়ে বললো, "কি বলো মা?এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়কে তুমি তাচ্ছিল্য করছো?" রেখা বিরক্ত হলেন মেয়ের এসব কথা শুনে। এই মেয়েটাকে নিয়ে তিনি আর পারেন না।ছোট খাটো বিষয় নিয়ে ও তার সমস্যা। তা না হলে পাত্রের নাম জালালুদ্দিন হোক আর আলাউদ্দিন হোক,অসুবিধা কি? এতো নখড়া মেয়ে মানুষের থাকা ভালো না। এরপর কি ত্রপা জালালুদ্দিন কে মেনে নিতে পারে? জানতে হলে পড়ে ফেলুন," এই মন তোমাকে দিলাম।"
"অসাধারণ একটি গল্প। বইটি কিনতে দেড়ি হলেও কিনে পড়ে ফেলেছি ❤️। আপুর কোনো গল্প আমার পড়তে বাকি নাই। অসাধারণ লেখনী।।"
অসাধারণ একটি গল্প। বইটি কিনতে দেড়ি হলেও কিনে পড়ে ফেলেছি ❤️। আপুর কোনো গল্প আমার পড়তে বাকি নাই। অসাধারণ লেখনী।।
Read all reviews on the Boitoi app
গল্পটা অনেক সুন্দর হয়েছে, পড়ে খুউউউউউব ভালো লাগলো.. অনেক ধন্যবাদ এত সুন্দর গল্প আমাদের উপহার দেওয়ার জন্য 🥰
ত্রপা আর জালাল উদ্দীন রুমির গল্পটা বেশ লাগলো!
একনিশ্বাসে শেষ করে ফেললাম। কখন যে শেষ হয়ে গেছে বুঝতেই পারলামনা। কিন্তু গল্পটা আরো বড় হলে ভালো লাগতো। একদম মন ছুঁয়ে যাওয়া কাহিনি। ভালো লাগাটা প্রকাশ করার মতো না।ভবিষ্যতে আরো বড় গল্প লিখার অনুরোধ রইলো। লেখিকাকে অসংখ্য ধন্যবাদ 🌹🌹🌹🌹🌹🌹
Excellent
ত্রপা ও তার জালালুদ্দীনের অন্তঃকরণের অজান্তে ফুটন্ত প্রেমোপাখ্যানের গল্পটা বেশ লেগেছে। ত্রপার প্রকাশভঙ্গী, কথা বার্তার ধরণ দারুণ উপভোগ্য এবং তারচেয়ে হাস্যকর তার বোনদের কান্ড কারখানা। মন ভালো করে দেওয়ার মতো একখানা লেখা 💙
খুব সুন্দর একটি গল্প ❤️
ভীষণ রোমান্টিক,মন ভালো করে দেয়ার মতো দারুন একটি বই🥰😍💞💞💓💓💗💗💖💖 অসাধারণ লেখা
অসম্ভব সুন্দর একটা গল্প। আমি কোনো রকম বিরক্ত ছাড়ায় পড়ে ফেলেছি। গল্পটাই এতো সুন্দর যে মুগ্ধতা ছড়াচ্ছিলো যেনো, কেমন একটা নেশা কাজ করছিলো। কি মিষ্টি। আমার রাজিয়া বুবুর লেখা বরাবরই সুন্দর, চমৎকার। কি যে ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ এতো সুন্দর গল্পের জন্য। ত্রপা আর জালাল উদ্দিন রুমীকে দারুণ লেগেছে। ইশ কি লজ্জা লেগেছে শেষের টুকু পড়ে।😑 বুবু বলবে যে ঐ দিকে কেন ফোকাস করেছি, সত্যি বলছি ঐদিকে ফোকাস করিনি, শুধু একটু ত্রপার মতো লজ্জা লাগছিলো।🤧ভীষণ ভীষণ সুন্দর। পুরো গল্প পড়ার শুরু থেকে শেষ অব্দি আমার ঠোঁটে হাসি ছিলো। অজান্তেই হেসেছি। হইতো অনেক বেশি ভালো লাগা থেকে না হলে বুবুর লেখনীতে মুগ্ধ হয়ে।
সিম্পলের মধ্যে গর্জিয়াস😌🫰🫶