

উঠতি বয়সী মেঘশ্রীর মনে প্রণয়ের প্রভাব কতটুকু ছিল? আঁধার পেরিয়ে সূর্যের মুখোমুখি দাঁড়িয়ে সে কি নব পল্লবে প্রস্ফুটিত হবে? নাকি হারিয়ে যাবে দিগন্তহীন সমুদ্রের স্রোতে! প্রণয়ের মা নাঈমা রেজা এত বছর পর কিসের আভাস পেলেন? তার একমাত্র ননদ পিথু এতটা নীচ! কিছু ধারণা তো বিয়ের পর পরই পেয়েছিলেন। নাকি ওর পেছনে আরও কেউ কলকাঠি নেড়েছে? অন্যদিকে কমলেশ এবং পাপিয়ার মাঝে এমন কী হয়েছিল যে পাপিয়াকে পালিয়ে আসতে হলো শুভশ্রীর কাছে? বিদেশ ফেরত স্বামীর কাছে টাকার অভাব না হলেও এমন কিসের অভাবে পড়েছিল সে? সত্য সুন্দর কিন্তু কখনও কখনও মেনে নেয়া কষ্টের। অজানা কিছু তিক্ত সত্য থেকেই অজানা কোনো গল্পের জন্ম। আশা করছি পাঠকরা নিরাশ হবেন না।
ভীষণ ভালো লাগলো আপু; কিন্তু শেষ তো হয়েও হলো না!!! ২য় খন্ড কবে আসবে আপু?
Read all reviews on the Boitoi app