

হাসপাতালের বেডে শুয়ে যখন প্রসব ব্যথায় ছটফট করছিলাম তখন আমার পাশে দাঁড়িয়ে থাকা কর্মরত ডাক্তার আমার শ্বাশুড়িকে বললো, -"পেসেন্টের স্বামী কোথায়?" আমার শ্বাশুড়ি তখন বললো, -"আমার ছেলে দেশের বাহিরে থাকে" ডাক্তার তখন বললো, -" স্বামীর সাথে পেসেন্টের একটু কথা বলান। কথা বললে পেসেন্ট একটু সাহস পাবে। প্রথমবার মা হচ্ছে তো এই মুহুর্তে পেসেন্টের একটু সাহসের প্রয়োজন