
বর্তমান মুসলিম উম্মাহর সবচেয়ে বড় সংকটের জায়গাটি একবাক্যে প্রকাশ করতে হলে বলতে হবে, এটি বুদ্ধি ও মনস্তাত্ত্বিক সংকট। বিগত কয়েক প্রজন্মসহ বর্তমান মুসলিম প্রজন্মের মনস্তত্ত্বকে বুদ্ধিবৃত্তিকভাবে অচল করে দেওয়া হয়েছে। তাদের মুসলিম জাতিসত্তা ও দীনি ফিতরাত পশ্চিমা ও অন্যান্য জাতির বুদ্ধিবৃত্তিক আঘাতে নষ্ট হয়ে গেছে। ফলে আজ রাষ্ট্র, সমাজ, পরিবার—সবখানে দীনহীনতার সয়লাব চলছে। স্বাধীনতা, প্রগতি ও যুগচাহিদার নামে মুসলিম উম্মাহ যে মানসিক দাসত্ব ও ধর্মহীনতার প্লাবনে গা ভাসিয়ে দিচ্ছে, এর সাথে বিগত ৩০০ থেকে ৩৫০ বছরের বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের গভীর সম্পর্ক রয়েছে।