

এতটা সুন্দর না হলে-ও পারতেন। কে বলেছিলো এতো সুন্দর হতে? শরীর জুড়ে মিষ্টি রজনীগন্ধার সুভাস। এই সুভাসে কেউ পাগল না হলেও মাতাল হবে আমি নিশ্চিত। তাই আজ এই মুহূর্ত থেকে সুঘ্রাণ আঁটকে রাখবেন। কারণ আমি চাই না অন্য কেউ এই ঘ্রাণে মাতাল হোক। নিজের যত্ন নিবেন। কোন রকম অবহেলা করলে কানের নিচে দিবো। আমার নাম্বারটা সেভ করে রাখবেন । আমিও রেখেছি। আমি কিন্তু রোজ ফোন করবো। সাথে মিলা-কেও জিজ্ঞেস করবো, আপনি কেমন আছেন? যদি শুনেছি না, নিজের প্রতি অনাদর করেছেন তাহলে কিন্তু সোজা ভালোবাসার টর্চার শুরু করে দিবো। আর শুনুন আমি ওতো কথা পেচাতে পারি না। তাই সরাসরি বলেই দিচ্ছি আপনাকে আমার ভালো লেগেছে। এই ভালোলাগা কিন্তু কোন ভ্রম বা নেশা নয়। এই ভালোলাগা হচ্ছে বিশাল সুনীল আকাশের মতো। যেখানে মেঘ জমবে, বৃষ্টি হবে, এমন কি ঝড়ও হবে। তবে দিন শেষে রঙধনুর সাত রঙ ভেসে উঠে সৌন্দর্য ছড়াবে।
❤️❤️
Read all reviews on the Boitoi app