

নির্বাক হয়ে প্রিয়া অভয়ের মৃত্যু দেখছে। বক্ষের কোথাও যেন তোলপাড় ঝড় অনুভব করছে। হৃদয় কাঁপছে তার। খুব জোরে সানিকে জড়িয়ে চেয়ে আছে অভয়ের পানে। রক্তাক্ত বিধ্বস্ত হাত বাড়িয়ে প্রিয়াকে অশ্রুসিক্ত নয়নে কাছে ডাকছে। হয়তো শেষ বারের মতো প্রেয়সীর কাছাকাছি থেকে মরতে চায়। সমাপ্তি পর্বে তার প্রেয়সীকে কাছে আসার আহবান জানাচ্ছে। প্রিয়া চাঁদের আলোয় অভয়ের অশ্রুসিক্ত নয়ন ও বিধ্বস্ত হাত দেখে ভয়ত্রস্ত হয়ে খাঁমচে ধরে সানির শার্ট। অভয়ের হিংস্র আদল ও নীল চোখ এখনো জ্বলজ্বল করছে। অজ্ঞাত প্রিয়ার নয়ন বেয়ে অশ্রু ঝড়ছে। কিন্তু কেন? একজন ভ্যাম্পায়ারের জন্য তার কেন ঈষৎ দুঃখ অনুভব হচ্ছে? সে তো কখনোই জীবনসঙ্গী হিসেবে চায়নি তাকে! আজ কেন তার মৃত্যুতে হৃদয় পুড়ছে, শোকার্ত সে!