

জেনিথের মায়াকুঞ্জে আপনাদের স্বাগতম। কিছু কিছু বাড়ির নাম দেখবেন শান্তিনীড়, আনন্দধারা, শান্তিকুঞ্জ... অথচ বাড়ির ভিতর তীব্র অশান্তি, ঝগড়াঝাঁটি লেগেই থাকে। জেনিথের মায়াকুঞ্জ সেরকম না। নামের সঙ্গে এর মিল রয়েছে। আমার জীবনে সবচেয়ে খাঁটি মায়া, ভালোবাসা এখানেই পেয়েছি। এই সংসারটা মায়ার সংসার। আমার এই মায়ার সংসারের খানিকটা গল্প শুনাবো আপনাদের।
জেনিথ.… বিষণ ভালোলাগা এবং ভালোবাসায় ছেয়ে যাওয়া একটি চরিত্র। ইচ্ছে করে যেনো এ গল্প চলতেই থাকুক।
Read all reviews on the Boitoi app
শেষের অংশটা আরেকটু গুছিয়ে লিখলে আরো ভাল লাগতো যাইহোক আপনার সব গল্পই সুন্দর মনে হয় যেন মানুষগুলো আমার আশেপাশেই বাস্তবে দেখছি
অসাধারণ লেগেছে। জেনিথকে নিয়ে পড়ে মন ভরে না।
জেনিথ ও সীমান্ত কে নিয়ে আরেকটা গল্প দিন না আপু এটা অনেক সুন্দর ছিল, ভুলতে পারছি না কোনোভাবেই।
অসম্ভব সুন্দর লেগেছে।জেনিথের পাগলামি,দুষ্টুমি গুলো সেরা আর সীমান্ত ভাই তোহ পুরাই সুপুরুষ। সবচেয়ে বেশি জোস আন্টি মানে জেনিথের শ্বাশুড়ি।এই রকম শ্বশুর-শ্বাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। গল্পটা আসলেই খুব ভালো লেগেছে।
জেনিথ আমার সবথেকে প্রিয় জেনিথ কে নিয়ে আরো অনেকগুলা গল্প পড়লেও আমার বিরক্তি আসবে না কখনো শ্বাশুড়ি বউমার আকাম গুলাতে এত হেসেছি আল্লাহ এই মেয়ে এত পাগলা ক্যান। তবে যাই বলি না কেন এটা আমার ভীষণ পছন্দের একটা গল্প
সহজ, সুন্দর, সাবলীল। আপনার লেখনী তে মানুষ কে মুগ্ধ করার জাদু আছে ❤️
এই ভয়াবহ পরিস্থিতিতে মন খারাপ একটু ভালো করার জন্যে কেনা বইটা, এত চমৎকার লেগেছে 🤍খুব মজা লাগছিল জেনিথ আর তার শাশুড়ির কাহিনী পড়তে 🤣 এমন শশুর বাড়ি থাকলে আর কি লাগে আপুর সব গল্প পড়া হয়েছে অনেক ভালোবাসা তোমার জন্য ♥️♥️
এই জেনিথ আর তার শাশুরি মা এর কাহিনী গুলো পড়তে গিয়ে আমি একা একা ই হেসে গড়াগড়ি খেয়েছি। পৃথিবীর সব বউ শাশুরির সম্পর্ক যদি এমন হতো
ভালো লেগেছে ইবুকটা💚