

ঝর্ণার সাথে তুষারের ফের দেখা হলো নয়দিন পর। সেদিন একুশে রমজান। কলেজের কিছু ছেলেমেয়ে ইফতার পার্টির আয়োজন করেছে। অনেকটা রি-ইউনিয়নের মতো; নতুন-পুরাতন সমস্ত শিক্ষার্থীদের আগমন ঘটাবার উদ্দেশ্যে। তুষার যেহেতু এ কলেজের প্রাক্তন ছাত্র, যথারীতি সেও আমন্ত্রণ পেয়েছে। এসেই দেখা পেল ঝর্ণার। ঝর্ণার মতো খলবল করে সে হাসছে, একগাদা ছেলেমেয়ের মাঝে দাড়িয়ে। হাসতে হাসতে ঢলে পড়ছে এর-ওর গায়ের উপর! কি নির্লজ্জ! তুষার তীক্ষ্ণ চোখে তাকালো। ঝর্ণার পরনে একটা গাঢ় বেগুনি রঙের গাউন। চমৎকার সজ্জিত রেস্তোঁরার বর্ণিল আলোতে ঝলমল করছে ওর সর্বাঙ্গ। সেজেছেও প্রচুর। মুখে কড়া মেক আপ, গালে ব্লাসন-ফ্লাসন করে, ঠোঁট ভর্তি ক্যাটক্যাটে লাল লিপস্টিক মেখে একাকার!‘ইসস, কি বিশ্রী! তোকে তো পুরো পেত্নীর মতো দেখাচ্ছে রে! শ্যাওড়া গাছের পেত্নী!’ —বিড়বিড় করলো তুষার। মেয়েটা তাকে এখনো দেখে নি। না, দেখুক। তাই ভালো। সে বরং আড়াল থেকে নজর রাখবে। ইদানিং বড্ডো বার বেড়েছে ত্যাঁদড়টার! ভালো করে খোঁজ নেয়া দরকার কি কি করছে এই মেয়ে। তারপর খালামণিকে গিয়ে বলে এমন ধোলাই দেওয়াবে না! কত্তবড় সাহস, তার শরবতে নুন গুলে দেয়? বেয়াদব!
গল্প টা পড়তে পড়তে হঠাৎ ই মনে পড়ে গেল "equation of love" এর কথা,,,, একজোড়া উচ্ছল প্রাণবন্ত কিশোর _কিশোরীর অবুঝ ঝগড়া,কিশোর থেকে পরিণত প্রেম, অবশেষে প্রণয়,,,, বর্তমান গল্প টা অবশ্য ব্যতিক্রম, একজোড়া পরিণত ও টিনেজ মানব_মানবীর দূর্দান্ত ঝগড়া, পারিবারিক ভাবে পরিণয় সাথে হালাল প্রণয়,,,ঠিক যেন প্রখর রোদের পর এক পশলা বৃষ্টি ___একেবারে ঈদ স্পেশাল ই_বুক হিসাবে বাজিমাত,,, ভালবাসা লেখক💖
Read all reviews on the Boitoi app
Boita oshadharon hoise. Kintu mone hoise last e giye hanif tan disos 🥲. Tao plot ta mojar silo. Onk valo lagse amr. Next boi er opekkhay thaklam🌼🌼
ভীষণ ভাল লাগল। সব সম্পর্কের পূর্ণতা সবারই কাম্য। সম্পর্কের স্বচ্ছতা সম্পর্ক দৃঢ় করে।