Authors
Explore our collection of books across different authors

আব্দুল্লাহ মাহমুদ নজীব
4
Books
208
Followers
আব্দুল্লাহ মাহমুদ নজীব এর জন্ম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে। সময়টা ১৯৯৭ সালের ২২ জানুয়ারি। পিতা ড. মাহমুদুল হক ওসমানি ও মাতা জাহান আরা ইয়েসমিন এর প্রথম সন্তান। অধ্যয়ন করছেন স্নাতক সম্মান (৪র্থ বর্ষ), আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রকাশিত গ্রন্থের সংখ্যা সাত। লেখালেখির পাশাপাশি বিতর্ক অঙ্গনেও সরব পদচারণা। ২০১৭ সালে কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আরবি বিতর্ক চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উড়িয়েছেন। তা ছাড়াও ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইসলামিক সিভিলাইজেশন কনফারেন্সে গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ পেয়েছেন।