Authors
Explore our collection of books across different authors

রূপকথা
1
Books
4
Followers
রাজশাহী জেলার এক ছায়াঘেরা পাখিডাকা নির্জন গ্রামে ১৯৯৩ সালের প্রারম্ভে জন্মগ্রহণ করেন। পিতা আজাহার আলী ও সদ্য প্রয়াত মাতা হাবিবা বেগমের ছোট্ট সংসারে দুই সন্তানের মধ্যে কবি জ্যৈষ্ঠ। অদম্য মনোবল ও দৃঢ় প্রত্যয়ি এই কবি জীবনের শুরু থেকেই ঘুণে ধরা সমাজের অপসংস্কৃতির সাথে লড়াই করে এবং বিভিন্ন প্রতিকূলতাকে দক্ষতার সাথে মোকাবিলা করে জীবনের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছেন। কবির কলম সবসময়ই জনমানবের বঞ্চিত জীবনের কথা বলে, হতদরিদ্র জীবনের পাওয়া না পাওয়ার কথা বলে, ভালোবাসায় নির্মমতার কথা বলে। ‘নির্মল ভালোবাসা’ কবির প্রথম কাব্যগ্রন্থ’। নির্মল ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার পবিত্র ভালোবাসার কথা বলে না, বলে মায়ের সাথে সন্তানের, পিতার সাথে সন্তানের, বন্ধুর সাথে বন্ধুর, দেশের সাথে দেশপ্রেমিকের ভালোবাসার কথা। আর অবশ্যই স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা, মান অভিমান, খুনসুটিও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এই কাব্যগ্রন্থে’। কবির অসংখ্য কবিতা অপ্রকাশিত রয়ে গেছে। পাঠককুলের স্বতঃস্ফূর্ত সাড়া ভবিষ্যতে কবিকে উৎসাহিত করবে কবিতাগুলো বই আকারে প্রকাশ করতে।