Authors
Explore our collection of books across different authors

জে. আর. আর. টলকিন
1
Books
5
Followers
জন রোনাল্ড রিউএল টলকিন সিবিই এফআরএসএল (জে. আর. আর. টলকিন নামে সমধিক পরিচিত, ৩ জানুয়ারি ১৮৯২ - ২ সেপ্টেম্বর ১৯৭৩) হলেন একজন ইংরেজ কবি, লেখক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তার পূর্ণ নাম । তার ধ্রুপদী উচ্চ-ফ্যান্টাসিধর্মী দ্য হবিট, দ্য লর্ড অব দ্য রিংস ও দ্য সিলমারিওন বইয়ের জন্য বিখ্যাত। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে কাজ করেছেন অক্সফোর্ড কলেজে। তিনি নাইট উপাধি প্রাপ্ত হন। তিনি ২রা সেপ্টেম্বর ১৯৭৩ সালে মারা যান। টলকিনের পিতার দিক থেকে পূর্বপুরুষগণ ছিলেন মধ্যবিত্ত কারিগর। তারা দেয়াল ঘড়ি, হাতঘড়ি ও পিয়ানো তৈরি করতেন এবং লন্ডন ও বার্মিংহামে তা বিক্রি করতেন। টলকিনের পরিবার ১৮শ শতাব্দীতে জার্মানি থেকে ইংল্যান্ডে আসেন কিন্তু তারা দ্রুতই ইংরেজ হয়ে যান। তার পরিবারের ইতিহাস অনুযায়ী টলকিনগণ সাত বছরের যুদ্ধ চলাকালীন ১৭৫৬ সালে মহান ফ্রেডেরিকের ইলেক্টোরেট অব স্যাক্সনির অভিযানকালে শরনার্থী হয়ে ইংল্যান্ডে আসেন। টলকিন বা একই নামের বানানের উপনাম সমৃদ্ধ কয়েকটি পরিবার জার্মানির উত্তর-পশ্চিম অঞ্চলে, বিশেষ করে নিম্ন স্যাক্সনি ও হামবুর্গে বাস করে।