Authors
Explore our collection of books across different authors

ফকরুল চৌধুরী
5
Books
2
Followers
ফকরুল চৌধুরী (জ. ১৯৭২) গল্পকার। ঔপন্যাসিক। প্রাবন্ধিক। সম্পাদক। শিশুতোষ বিজ্ঞান লেখক। প্রকাশিত গ্রন্থ : গল্প : মৃতদের পাড়া (১৯৯৫), সময়ের চোখ (২০০৫), হজমি গাছ (২০০৮), ভদ্রসমাজ ও চকলেট বিক্রেতা (২০১১)। উপন্যাস : হৃৎপিণ্ডের দৈর্ঘ্য ছোট হয়ে আসে (২০০৪), মেঘের খেলা (২০০৮)। প্রবন্ধ : ক্ষমতা ও সাম্রাজ্য (২০০৮), সংস্কৃতির রূপকল্প (২০১৩), প্রাচ্যতত্ত্ব ও উত্তর-ঔপনিবেশিক সমাজ (২০১৪)। সম্পাদনা : উপনিবেশবাদ ও উত্তর-ঔপনিবেশিক পাঠ (দ্বিতীয় সংস্করণ, ২০১১), সিভিল সোসাইটি (২০০৮), গ্রামসি (২০১২)। জীবনপাঠ : শিল্পী জয়নুল আবেদিন (২০০৮), পিকাসো (২০১৬), লিউনার্দো দ্য ভিঞ্চি (২০১৬)। শিশুতোষ : 'আমার পৃথিবী' (১০টি জ্ঞানভিত্তিক পুস্তকের সিরিজ)। প্রাচ্যতত্ত্ব, উপনিবেশবাদ, উত্তর-ঔপনিবেশিক সমাজ এবং ক্ষমতা সম্পর্ক তার অনুশীলনের বিষয়। আগ্রহের জায়গায় রয়েছে চিত্রকলা ও শিল্প ইতিহাস। বিচিত্র বিষয়ে ঘোরা ফেরায় তার রয়েছে তীব্র আসক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞানে লেখাপড়া করেছেন। পেশা হিসাবে বেছে নিয়েছেন সাংবাদিকতা। একটি জাতীয় দৈনিকের সম্পাদকীয় বিভাগের দায়িত্বে রয়েছেন। চাঁদপুর থেকে মতলব উপজেলায় জন্ম। থাকেন ঢাকায়।