Authors
Explore our collection of books across different authors

আপেল মাহমুদ
4
Books
98
Followers
জনাব মো. আপেল মাহমুদ বগুড়া জেলার অন্তর্গত ধুনট উপজেলার মাজবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। পেশা হিসাবে তিনি ‘মাদারগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ’, ঠাকুরগাঁও-এ ব্যাংকিং বিষয়ে প্রভাষক পদে কর্মরত আছেন। এর আগে তিনি কর্পোরেট ফিল্ডে দীর্ঘদিন যাবত দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন। বর্তমানে চাকরির পাশাপাশি তিনি- ক্যারিয়ার উন্নয়ন, CV রাইটিং, ইন্টারভিউ টেকনিকসসহ বিভিন্ন বিষয়ে বুয়েট, ব্রাক, নর্থ সাউথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং বিভিন্ন লেভেলের পেশাজীবীদের মাঝে সারাদেশব্যাপী ট্রেনিং দিয়ে আসছেন। তিনি দীর্ঘদিন যাবত সোশ্যাল ও প্রফেশনাল সাইটে নিয়মিত ক্যারিয়ার বিষয়ক শিক্ষা, মোটিভেশন, পরামর্শ দিয়ে আসছেন। ছাত্রজীবন থেকেই তিনি লেখা-লেখিতে অভ্যস্ত। দশম শ্রেণি পড়া অবস্থায় “যৌতুকের অভিশাপ” এবং “প্রেমের পরিণাম” নামক ২টি নাটক লিখে ব্যাপক সমাদৃত হন। সম্প্রতি তিনি ‘উত্তরা ইউনিভার্সিটি’ ও ‘প্রেরণা’ নামক একটি সামাজিক সংগঠনের Brand Ambassador হিসাবে নির্বাচিত হয়েছেন এবং বেশ কিছু সম্মাননাও পেয়েছেন। ভবিষ্যতে তিনি তাঁর সকল ভালো কার্যক্রম অব্যহত রাখতে সবার নিকট দোয়া প্রার্থী।