Authors
Explore our collection of books across different authors

রানা আইয়ুব
1
Books
1
Followers
রানা আইয়ুব ১৯৮৪ সালের পহেলা মে ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। ১৯৯২-৯৩ এ দাঙ্গার সময় তাঁর পরিবার শহর ছেড়ে মুসলিম প্রধান অঞ্চল দেওনার এ চলে যায়। রানা এই শহরেই বেড়ে ওঠেন। দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে 'মিডিয়া ও জার্নালিজম' এ স্নাতকোত্তর সম্পূর্ন করে সাংবাদিকতা শুরু করেন। অনুসন্ধানী সাংবাদিকতায় আগ্রহ থেকে নামকরা ম্যাগাজিন 'তেহেলকা'য় যোগ দেন রানা। ২০১৩ সালের নভেম্বর মাসে তেহেলকা'র প্রধান সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে একজন অধ:স্তন কর্মী যৌন হয়রানির অভিযোগ করে। এই অভিযোগের প্রেক্ষিতে তেহেলকা কর্তৃপক্ষের অসন্তোষজনক প্রতিক্রিয়ার প্রতিবাদে তিনি প্রতিষ্ঠানটি ত্যাগ করেন। বর্তমানে রানা আইয়ুব ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করছেন। আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, ফরেন পলিসি সহ বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত লিখছেন তিনি। ২০১০ সালে 'দেশভাগের পর ভারতের শীর্ষ প্রভাবশালী ৫০ মুসলিম' এর তালিকায় উঠে আসে রানার নাম। ২০১১ সালে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ 'সংষ্কৃতি' অ্যাওয়ার্ড লাভ করেন। ২০১৬ সালে 'এমএম জার্নালিস্ট অব দ্য ইয়ার' অ্যাওয়ার্ড, ২০১৭ সালে 'গ্লোবাল শাইনিং লাইট' অ্যাওয়ার্ড এবং ২০১৮ সালে রানা 'মোস্ট রিজিয়েলেন্ট গ্লোবাল জার্নালিস্ট' অ্যাওয়ার্ড লাভ করেন রানা আইয়ুব।