Authors
Explore our collection of books across different authors

সালমা লুনা
2
Books
1
Followers
সালমা লুনা। বাড়ি শেরপুর হলেও জন্ম ৩০ জুলাই ময়মনসিংহের নান্দাইলে নানাবাড়িতে। নরসুন্দা নদের তীরে, এক শ্রাবণ রাতে। ম্যাজিস্ট্রেট বাবার চাকরিসূত্রে দেশের বেশ কয়েকটি জেলায় উপজেলায় ঘুরে বেড়িয়েছেন। সেই সুবাদে দাদাবাড়ি নানাবাড়ি ছাড়াও অধুনা উপজেলা নামক আধশহুরে গ্রামে প্রকৃতির খুব কাছাকাছি থাকা হয়েছে। শৈশব কৈশোরের সেই প্রকৃতি দেখার ইচ্ছেটা এখনো জীবন ও লেখার রসদ জোগায়। বাবা ছিলেন ভীষণ পড়ুয়া। ছোটবেলায় বাবাই বই তুলে দিয়েছিলেন হাতে, সেই পড়া থামেনি আজও। লিখতেও উৎসাহ দিয়েছেন বাবা। বিভিন্ন পত্রিকা, সাপ্তাহিক ম্যাগাজিন, অনলাইন পত্রিকা-পোর্টালে লেখা ছাপা হলেও বই আকারে আসেনি কোনো লেখাই। ফিজিক্স নিয়ে লেখাপড়া শেষ করেছেন ময়মনসিংহ আনন্দমোহন থেকে। এরপর আবার রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স। পারিবারিক জীবনে ব্যবসায়ী স্বামী, এক পুত্র ও এক কন্যা নিয়ে সংসার। তারা এবং মা ও দুই বোনের পরিবার নিয়ে যে বৃহৎ নির্ভরতার জায়গা, সেটিই সাহস যোগায় সর্বক্ষণ। সুযোগ পেলেই ঘুরতে বের হওয়া লেখালেখির মতোই নেশা।