Authors
Explore our collection of books across different authors

জাকারিয়া পলাশ
1
Books
19
Followers
বাগেরহাট জেলার শরণখোলায় জন্ম মোহাম্মদ জাকারিয়া’র। জাকারিয়া পলাশ নামে পরিচিতি। শামসুল হক ও মরিয়ম খাতুনের আট সন্তানের মধ্যে কনিষ্ঠ। জন্ম ১৯৮৯। না বোঝার বয়সেই বাবা প্রয়াত। গ্রামের স্কুলে সপ্তম শ্রেণির সীমানা পার। আধা গ্রাম, আধা শহর- খুলনার উপশহর শিরোমণি। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোন। তারপর জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়। বেড়ে ওঠার প্রতিটি পর্বেই আধুনিকতা আর গ্রামীণ মৌলিকতার মিশ্রণ পেয়েছেন লেখক। সেভাবেই ভাবতে শিখেছেন। গণিতের ছাত্র হলেও ঝোঁক আর ভালোলাগা তাঁকে নিয়ে এসেছে বিতর্ক আর লেখালেখির জগতে। এখন সাংবাদিকতা করছেন। দু’বছর (২০১৪-১৬) কাশ্মীরে ছিলেন। সাউথ এশিয়া ফাউণ্ডেশনের স্কলার হিসাবে ‘কাশ্মীর ও দক্ষিণ এশিয়া’ বিষয়ে এমএ ডিগ্রি নিয়েছেন কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে।