Authors
Explore our collection of books across different authors

কাদের মাহমুদ
1
Books
3
Followers
দ্বিতীয় মহাযুদ্ধের সময় তাঁর জন্ম। এরপর হয় ভারত ও পাকিস্তান । আসে বাঙালির বিরুদ্ধে লাগাতার পাকিস্তানি ষড়ষন্ত্র । তারপর ধীরে-ধীরে ধাপে- ধাপে বাঙালির চেতনার আন্দোলন । রাষ্ট্রভাষা আন্দোলন । একুশ দফা। এগার দফা ও ছয় দফা। শেষে জয় বাংলা ও এক দফা । বর্বরতার বিরুদ্ধে মুক্তিযুুদ্ধ । পাকিস্তান শত্রুদের আত্মসমর্পন। ফিরে আসে মুজিবনগর সরকার। ফিরে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সব দেখে কাদের মাহমুদ হাজার বছরের প্রথম স্বাধীনতা মেখেছেন শরীরে ও সত্তায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বার সময়ে, ছোটগল্প দিয়ে তাঁর সাহিত্যচর্চার সূচনা হয়, সাংবাদিকতার যুগলবন্দিতে ।এ অব্দি বে’র হয়েছে তাঁর – ৫টি উপন্যাস, দুটি গল্প সংকলন অনুবাদগ্রন্থ , ৩টি জ্ঞান বই , ১টি ভ্রমণ ব্রত্তান্ত এবং শিশুতোষ ছড়ার ২টি বই, নবীনদের জন্যে ১টি গল্পের বই ও বাংলাদেশ গল্পমালায় ৬টি চটি –গল্প । ২০১১ সালে প্রবর্তিত বাংলা একাডেমির প্রবাসী লেখক পুরস্কারে [সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার ] সর্বপ্রথম ভ’ষিত হন কাদের মাহমুদ। ] ১৯৭৩ সাল থেকে বিলেতে বসবাস করলেও বাঙালি জাতি ও বাংলাদেশ কাদের মাহমুদের চিন্তা ও চেতানায় সতত নিবাস করে।