Authors
Explore our collection of books across different authors

কাওছার আহমেদ নিলয়
3
Books
19
Followers
নিলয় আহমদ জন্ম ১৫ জুলাই, সিলেটে। সিলেট এম সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করে বর্তমানে দেশের বাইরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত আছেন। লেখালেখির জগতে তিনি একজন পরিচিত নাম। তার প্রথম যৌথ কাব্যগ্রন্থ “আমি ভাল নেই, তুমি ভালো থেকো” প্রকাশিত হয় ২০১৯ সালে। এরপর থেকে লিখে চলেছেন গল্প, কবিতা ও ছোটগল্প, যা নিয়মিত প্রকাশিত হচ্ছে বিভিন্ন সাহিত্য ম্যাগাজিন ও সংকলনে। দেশে থাকাকালীন সময় সাংবাদিকতাও করেছেন দীর্ঘদিন। লেখকের জনপ্রিয়তা মূলত বেড়েছে তার সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস ‘পারফিউম ১’ প্রকাশের পর, যা বইমেলায় পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। এরপর ‘পারফিউম ২’, ‘ইলিয়ানা’, ‘আসমানী’ এই শহরের কোথাও কেউ নেই, তুমি এলে বসন্ত ছুঁয়ে যায় , ছাড়াও বেশ কিছু ইবুকসহ আরও কয়েকটি থ্রিলার বই পাঠকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। মানুষের মনের জটিলতা, সম্পর্কের টানাপোড়েন এবং অবচেতন ভাবনার দ্বন্দ্ব তার লেখার মূল উপজীব্য। অবসরে কবিতা লেখেন, গান শোনেন, বই পড়েন এবং ঘুরে বেড়ান—সাহিত্যে তার নিঃশব্দ অথচ দৃঢ় পদচারণা এখনো অব্যাহত।