Authors
Explore our collection of books across different authors

রুমকি রায় দত্ত
1
Books
2
Followers
জন্মঃ ১০ জুন ১৯৭৯ জন্মস্থানঃ মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট। আদি বাড়ি মালদহ জেলা। বর্তমান বাসস্থান হুগলো জেলার সিমলাগড় গ্রামে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বহরমপুর গার্লস কলেজ থেকে সেরিকালচার (রেশম চাষ) বিষয় নিয়ে বিজ্ঞানে স্নাতক। এরপর বাংলায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে। স্কুলজীবনে পড়াশোনার পাশাপাশি সংগীত ও অঙ্কনে ডিগ্রি অর্জন। প্রকৃতির মাঝে বড় হওয়ায়, প্রকৃতিকে আপন করে পেতে ভ্রমণ অন্যতম নেশা। ভালো লাগে প্রকৃতিকে ক্যামেরাবন্দি করতে, বই পড়তে। একটা অদৃশ্য খোঁজের পেছনে ছুটে চলতে চলতে সাদা কাগজে শব্দের পিঠে শব্দ সাজিয়ে সাহিত্যের পথে চলা শুরু। কলেজ জীবনে খেয়ালি মনে প্রথম লেখা কবিতা অতঃপর দেওয়াল পত্রিকার সফল সম্পাদনা। ভালো লাগার নেশায় আকৃষ্ট হয়ে শিখে নেওয়া মাউথঅর্গান ও বিবাহ-পরবর্তী জীবনে বাচিক শিল্পের সাথে সম্পৃক্ততা। সাহিত্য সৃষ্টির কাজে মূল ভালো লাগার বিষয় হলো গল্প ও উপন্যাস। সমসাময়িক বিভিন্ন মুদ্রিত ও ওয়েব পত্রিকায় প্রকাশিত গল্প সংখ্যা প্রায় চল্লিশোর্ধ্ব। একটি ছোট উপন্যাস প্রকাশিত। ভালো লাগে লেখা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে প্রাপ্তি ‘শব্দের মিছিল’ পত্রিকার পক্ষ থেকে সাহিত্য সম্মান ‘আত্মার স্পন্দন-১৪২৪’।