Authors
Explore our collection of books across different authors

মাছুম বিল্লাহ
12
Books
64
Followers
মাছুম বিল্লাহ ১৯৬৫ সালের ১৭ জুলাই বরিশাল জেলার বাবুগঞ্জে জন্মগ্রহন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সসহ মাষ্টার্স ডিগ্রি অর্জন করে কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন। তারপর শিক্ষকতা পেশায় প্রবেশ করেন। এর মধ্যে এক বছর ব্যাচেলর ইন ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং প্রোগ্রাম (বেল্ট), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটর হিসেবে কাজ করেছেন। ২০০৩ সালে ব্র্যাক শিক্ষা কর্মসূচি, পেইসে ইংরেজি বিশেষজ্ঞ হিসেবে যোগদান করেন। তিনি দেশে এবং বিদেশে বেশ কিছু সেমিনারে শিক্ষার ওপর প্রবন্ধ উপস্থাপন করেছেন। শিক্ষা ও সমকালীন বিষয় নিয়ে তিনি বাংলা ও ইংরেজি দৈনিকে নিয়মিত কলাম লেখেন। তিনি একজন সাহিত্য সমালোচক এবং অনুবাদকও। তার অন্যান্য অনুবাদ গ্রন্থের মধ্যে ভারতের বিখ্যাত নারীবাদী সাহিত্যিক ডঃ সরোজিনী সাহুর ‘সেন্সুয়ালিটি’ অন্যতম।