Authors
Explore our collection of books across different authors

নাসিম সাহনিক
3
Books
26
Followers
নাসিম সাহনিক মূলত বিজ্ঞানের মানুষ। বিজ্ঞানের মাধ্যমে প্রকৃতি , প্রাণ , মহাবিশ্ব প্রভৃতি অধ্যয়ন করে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষাগ্রহণ করেছেন, পাশাপাশি জৈব রসায়ন বিষয়ে গবেষণা করলেও জীবনের রসায়ন তাকে বেশ টানে - বিশেষ করে মানুষের জীবনের রসায়ণ। মানুষের রসায়ন কি কেবলই শরীরবৃত্তীয়? অবশ্যই নয়। মানুষের জীবন রসায়ন মূলত মনের রসায়ন এবং শরীরবৃত্তীয় রসায়নের সমন্বিত রূপ। এটা শুধুমাত্র আধুনিক বিজ্ঞানীদেরই ভাবনা নয় বরং অনেক বিদগদ্ধ দার্শনিক ও সাহিত্যিকের ভাবনা। বিজ্ঞান ও সাহিত্য - এই দুই সংস্কৃতির মধ্যে যথেষ্ট মিল থাকা সত্বেও কেন জানি বহুদিন আলাদা পথে পরিভ্রমণ প্রয়োজন ছিল একই পথে, মিলেমিশে। নাসিম সাহনিক এই মেলবন্ধনের পথের পথিক। তার প্রথম বিজ্ঞান গ্রন্থ 'মানুষের জিন মানুষের মন' এবং এবারের উপন্যাস 'নন্দিত নিসর্গে' এর উৎকৃষ্ট নিদর্শন। পাশাপাশি জাতীয় দৈনিক ও ম্যাগাজিনের লেখনীগুলো তো রয়েছেই। সম্প্রতি তিনি 'সায়েন্স টেক' নামক একটি অনলাইনভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।