Authors
Explore our collection of books across different authors

মাহফুজা হিলালী
1
Books
5
Followers
জন্ম : ১৪ জুন ১৯৭৬, শাহজাদপুরে। বাবা : অ্যাড.মোঃ গোলাম মোস্তফা হিলালী মা : মমতাজ মহল। স্কুলে পড়ার সময় প্রথম কবিতা প্রকাশিত হয়। তারপর থেকে কবিতা, গল্প, ফিচার, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, নাটক লিখে আসছেন। তিনি মঞ্চনাটকে কাজ করেছেন চৌদ্দ বছর। তাঁর লেখা মৌলিক এবং নাট্যরূপকৃত সাতটি নাটক মঞ্চায়িত হয়েছে। কলেজে বাংলা বিষয়ে শিক্ষকতা করেছেন কিছুদিন। ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. ডিগ্রি এবং ২০১৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএচ. ডি. ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলা একাডেমি প্রকাশিত 'বিবর্তনমূলক বাংলা অভিধান' এর 'সংকলন' হিসেবে কাজ করেছেন। বর্তমানে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি-এর 'এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ ওয়ার অব লিবারেশন' প্রকল্পে 'তথ্য সংগ্ৰাহক ও গবেষক' পদে কাজ করছেন। তার প্রকাশিত কবিতার বই 'স্বীয় সঙ্গোপনে'; সাহিত্য-সমালোচনামূলক বই 'রবীন্দ্রনাথ :স্ত্রীর পত্র '; গবেষণামূলক বই রবীন্দ্র-নাট্যে নারী'।