Authors
Explore our collection of books across different authors

নাঈম ফিরোজ
1
Books
0
Followers
নাঈম ফিরোজ ,জন্ম ২৬ জুন ১৯৮৫ ,ধানমন্ডি ,ঢাকা। এক্স -নাটোরডেমিয়ান এই লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক (সম্মান ) ও স্নাতকোওর অর্জনের পর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেছেন। বর্তমানে বিচার বিভাগে কর্মরত। ঢাকার ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলে পড়াকালীন বিতর্ক ,আবৃতি ,বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি ,টেলিভিশন কুইজ প্রতিযোগিতা ও অন্যন্য কো -কারিকুলার কর্মকাণ্ডে সোৎসাহে অংশগ্রহণেই তার লেখকসত্তার উন্মেষ। পরবর্তীকালে নটরডেম কলেজে অধ্যায়নকালে কলেজের নিয়মিত সাহিত্য সাময়িকীতে লেখালেখি ও সম্পাদনা করতে করতে তার লেখার হাত হতে থাকে পরীপক্ব। বাড়তে থাকে তার লেখার সংখ্যা ও মান দুটোই। আর বিশ্ববিদ্যালয় জীবনের বৃহত্তর পরিসর তার লেখার জগৎকে করে আরও সমৃদ্ধ।সমসাময়িককালে কয়েকটি পাত্রিকায় নিয়মিত আইন মানবাধিকার নিয়ে নিবন্ধ প্রকাশিত হয় তার ।একাধিক আইন বিষয়ক কলাম ও বইয়ের এই লেখকের চিন্তা ও উদ্যাগে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের আইন ও বিচার অঙ্গনের পেশাজীবীদের পরিচালনা সম্পাদনায় প্রথম পূর্ণাঙ্গ অনলাইন ল' জার্নাল - বাংলাদেশ ল' রিভিউ (www.bdlawreview .org )।পেশাগত জীবনে মানবনিষ্ঠ ও ন্যাবিচার নিশ্চিতকরণের শপথে একনিষ্ঠ বিচারিক সেবা প্রদানে নিয়ত প্রয়াসী বিচারক নাঈম ফিরোজ সৃজনশীলতার সাথে ন্যাবোধের মিশেলে অকৃতিম ।ম্যাজিস্টেসি জজিয়তির মতো অতীব সংবেদনশীল দায়িত্বের পরিপালনে নৈমিত্তিক যাপিত জীবনের সিংহভাগ সময় ব্যয়িত হলেও কবিতার আদালতে হাজিরা দিতে নিরস্ত হন না কখনই ।'মানুষ ও কবিতার জার্নাল 'তার ও সমকালীন সমমনা কবিদের সাম্প্রতিক আশ্রয় ।