Authors
Explore our collection of books across different authors

ইলিয়াছ হোসেন
3
Books
3
Followers
ইলিয়াছ হোসেন ১৯৭৫ সালের ৯ই জানুয়ারি গোপালগঞ্জ জেলার অন্তর্গত মুকসুদপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম- মো. চুন্নু মিয়া, মাতার নাম- সালেহা বেগম। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত, স্ত্রী হালিমা খানম, মেয়ে আয়েশা ফেরদৌস এশা এবং ছেলে তানজিম হাসান ইমনকে নিয়ে তার সংসার। তিনি সরকারী চট্টগ্রাম কলেজ থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। কলেজ জীবন থেকে তিনি লেখালেখির সাথে জড়িত। এই লেখালেখি নিয়েই তার যতো স্বপ্ন। সাহিত্যের প্রায় সব শাখাতেই তার পদচারণা। তিনি লিখছেন কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ এবং গান। তার প্রকাশিত একক কাব্যগ্রন্থসমূহ “সোনালি ভোর”, “রঙিন বসন্ত” এবং “গন্তব্য”। “কাব্যের পালকে বসন্ত”, “রক্তিম হৃদয়”, “আমাদের কবিতা”সহ তার অসংখ্য যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। “রক্তিম হৃদয়” কাব্যগ্রন্থ’টি তিনি যৌথভাবে সম্পাদনা করেছেন। তার প্রকাশিত গল্পগ্রন্থ’সমূহ “শেষ বিকেলের গল্প”, “মধ্যরাতের ভূত (ভৌতিক গল্প)”। লেখালেখির পাশাপাশি তিনি একজন আবৃত্তি শিল্পী। তিনি সহজ, সরল এবং প্রাণবন্ত ভাষায় তার মনের ভাব লেখনির মাধ্যমে প্রকাশ করেন। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন এবং সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল এবং সাফল্য কামনা করছি।