Authors
Explore our collection of books across different authors

Asrafi Shanjida
10
Books
213
Followers
#পরিচিতি: পুরো নাম "আছরাফী মাহমুদ সানজিদা"। কুমিল্লা জেলার এক প্রত্যন্ত এলাকায়, এক বুক আগাম স্বপ্ন নিয়ে ২০০৬ সালের ১২ই ফেব্রুয়ারি এই নবীন লেখিকার জন্ম।পিতা- মোঃকবির উদ্দিন মাহমুদ,মাতা-খাদিজা আক্তার। তাঁদের অফুরন্ত স্নেহ-ভালোবাসা আর আদর্শের ভিত্তিতেই গড়ে উঠছে তাঁদের আদুরি তিন কন্যা।লেখিকার বতর্মান বয়স-১৮ বছর।। "লেখিকার নিজ বক্তব্য" ______________________________ কবিতার জগতে আমার ১ম হাতেখড়ি হয় ৭ম শ্রেণীর মাঝামাঝি সময়ে; সালের দিক থেকে ২০১৮।।আমার প্রথম কবিতা "নবান্ন"। অনুপ্রেরণায় মহিউদ্দিন লিটন স্যারের ভূমিকা অনস্বীকার্য।।যে স্কুল প্রাঙ্গণে আমার কৈশোরকালের পুরোটা সময় কাটে সে স্কুলেরই একজন শ্রদ্ধেয় সহকারি শিক্ষক তিনি।ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল সাহিত্যের পাতায় "আছরাফী মাহমুদ সানজিদা" নামটিকে স্বর্ণাক্ষরে ফুটিয়ে তুলব।সাথে আব্বু-আম্মুর অফুরন্ত ভালোবাসাটিকেও।।🥰 সেই প্রচেষ্টায় ১৩ বছর বয়সে আমার ডাইরির ভাঁজে ১ম কবিতার ছন্দ লিখন হয়।।এই পর্যন্ত আমার সর্বমোট কবিতার সংখ্যা ১৭০টির অধিক।আজ যতটুকু সব স্যারের দোয়ায়❣️।। মধ্যবিত্ত বাবার মেঝো কন্যা।।বলা যায় আব্বু-আম্মুর ভরসার কেন্দ্রবিন্দু।।আমি জানি না আমি তাদের জন্য কতটুকু কি করতে পারবো,,আদৌও কি পারবো মেয়ে হয়ে তাঁদের ছেলের অভাব পূরণ করতে!! তাঁরা হয়ত চায় - "আমি যেন হতে পারি তাঁদের শেষ অবলম্বন আর আমি চাই আজ তোমা হতে আরেকটি অনুসরণ তবেই তো করতে পারবো তাঁদের স্বপ্ন পূরণ।।" শুভ কামনা রইল আমার জীবনে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষের জন্য।। সবার দীর্ঘায়ু কামনা করি।আল্লাহ তায়ালা সবাইকে ভালো রাখুক,আমিন।।🤍 -আছরাফী মাহমুদ