Authors
Explore our collection of books across different authors

মোহাম্মদ শাহ আলম
1
Books
0
Followers
কবি মোহাম্মদ শাহ আলম চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলা অন্তর্গত সুবিদপুর মিয়াজী বাড়ীতে ১৯৭৩ সালের ১৫ই নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ক্বারী মোহাম্মদ লোকমান মিয়াজী, ইমাম ও খতিব ছিলেন। মাতা মরহুমা হোসনে আরা বেগম। তিনি ১৯৮৯ সালে কচুয়া উপজেলাধীন শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, ১৯৯১ সালে কচুয়া বঙ্গবন্ধু কলেজ থেকে এইস এস সি, ঢাকা কলেজ থেকে স্নাতক, জগন্নাথ কলেজ থেকে ইংরেজি বিষয়ে এম.এ, টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি.এড, আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এম.এড ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৮৫ সালে সপ্তম শ্রেণিতে অধ্যায়নকালীন একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান উপলক্ষ্যে নিজের লেখা প্রথম কবিতা 'একুশের ডাক' আবৃত্তি করে শুনান।