Authors
Explore our collection of books across different authors

আফরোজা মামুদ
1
Books
4
Followers
আফরোজা মামুদের জন্ম ১৯৮১ সালের ১৪ জানুয়ারি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সাইটোজেনেটিক্সে মাস্টার্স করেন তিনি। ২০১৯ ও ২০২০ সালের অমর একুশে বইমেলায় তার প্রথম কাব্যগ্রন্থ “চারুলতার হাসি” প্রকাশিত হয় অমর প্রকাশনী থেকে এবং তার দ্বিতীয় গ্রন্থ “মধ্যবিত্তের বিদেশ ভ্রমণ” প্রকাশিত হয় ভূমিপ্রকাশ থেকে। এছাড়াও ২০২৩ সালের একুশে বইমেলায় তার প্রথম একক উপন্যাস “তিথিডোরে” প্রকাশিত হচ্ছে ভূমিপ্রকাশ থেকে। স্কুল ও কলেজ জীবনে দেয়াল পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখির মাধ্যমে তার লেখার হাতেখড়ি হয়। দৈনিক পত্রিকা প্রথম আলো ও কালের কণ্ঠ সহ অন্যান্য বিভিন্ন অনলাইন পত্রিকায় তার প্রকাশিত লেখা এখনও চলমান। এছাড়াও ফেসবুকের বিভিন্ন সাহিত্য গ্রুপের সংকলন ও ম্যাগাজিনে বিভিন্ন সময় তার লেখা প্রকাশিত হয়ে চলেছে।