Authors
Explore our collection of books across different authors

শান্তনু চৌধুরী
1
Books
3
Followers
চট্টগ্রামের সাতকানিয়া উত্তর ঢেমশা গ্রামে জন্ম নেয়া শান্তুনু চৌধুরী প্রতিষ্ঠানিক পাঠ শেষ করেছেন চট্ৰগ্ৰাম বিশ্ববিদ্যালয় থেকে। পেশা সাংবাদিকতা। বর্তমান ব্যস্ততা টেলিভিশনের অন্দরমহলে। ভালোবাসার যুগ এখন নয়। সবাই পুরোদস্তর হিসেবি। তবুও, কেউ কেউ জ্বেলে রাখেন ভালোবাসার অর্ঘ্য। কেউ প্রবল বিচ্ছেদেও স্বপ্ন দেখেন। শান্তনু চৌধুরী তেমনই একজন। মানুষের গভীরে ডুব দিয়ে সত্যিকারের মানুষটিকে খুঁজে ফেরেন। ভালোবাসা, চিরহরিৎ বনের সোনার হরিণ সে কথা তিনি বিশ্বাস করেন। আর বিশ্বাস করেন বলেই লিখে চলেছেন প্রেম আর প্রেমহীনতার গল্প। গল্প দিয়ে তিনি মানুষের বিস্ময়, স্মৃতিকাতরতা, আকুলতা, স্বপ্ন আর সপ্নভঙ্গের কথা বলেন। বাঙালি মধবিত্তের ভেতর-বাহির, দৈন্যতা, যাপিত জীবন, বিচিত্রতার কথাও তিনি লেখায় রূপায়ন করেছেন।