Authors
Explore our collection of books across different authors

নূর মোহাম্মদ সিরাজী
2
Books
1
Followers
২১ নভেম্বর ১৯৮০ সন, শুক্রবার, টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার প্রতিমা বংকী গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবা- জিয়ারত আলী ও মা- জহুরা বেগম। বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ স্নাতকোত্তর এবং হাদিস শাস্ত্রে কামিল। পেশাগত জীবনে বর্তমানে মন্ডল গ্রুপের প্রতিষ্ঠান মনট্রিমস লিমিটেড ও ট্রিমস ইন্টারন্যাশনাল (বিডি) লিমিটেড-এ জেষ্ঠ নির্বাহী (বিক্রয় ও বিপনন) পদে কর্মরত। এর আগে প্রায় ৯ বছর সাংবাদিকতা করেছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। হয়েছেন দৈনিক মানবজমিনের বর্ষসেরা প্রতিবেদকও। কর্মজীবনের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন অবলীলায়। নূর মোহাম্মদ সিরাজীর লেখালেখির হাতেখড়ি কিশোর বয়সেই। মূলত: প্রবন্ধ লেখাতেই আত্মতৃপ্তি পান বেশি। পাশাপাশি উপন্যাস, গল্প, কবিতা, গানও লেখেন। 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ' প্রবন্ধের জন্য জাতীয় পুলিশ সমাবেশ ১৯৯৯ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ প্রদত্ত পুরস্কার, 'ছাত্র রাজনীতি ও শিক্ষার পরিবেশ' প্রবন্ধের জন্য দৈনিক যুগান্তর-এইউবি প্রদত্ত পুরস্কার (২০০২) এবং নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা, গুরত্ব ও পদ্ধতি' প্রবন্ধের জন্য টাঙ্গাইল জেলা প্রশাসন প্রদত্ত পুরস্কার (২০০৯) লাভ করেন। লেখালেখির বাহিরে আবৃত্তি, উপস্থাপনা, বক্তৃতা, গান, হাতের লেখা প্রভৃতি প্রতিযোগিতায় নিম্ন-মাধ্যমিক পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অসংখ্য পুরস্কার ও সনদপত্র পেয়েছেন। স্ত্রী রাফেজা আক্তার শেফা, দুই মেয়ে সারিকা নূর প্রভা ও সামিরা নূর সাফাকে নিয়ে সংসার জীবন কাটাচ্ছেন ঢাকার উত্তরায়।